নবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস
দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পরে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দুর্নীতি একটি সামাজিক ব্যাধি উল্লেখ করে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়েড় তুলতে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, সহ-সভাপতি মোঃ নূর মোহাম্মদ সর্দার ও যোগেশ চন্দ্র পাল, সদস্য মোঃ হোসেন আলী, মোঃ হাফিজুর রহমান, নির্মলেন্দু সরকার, মোঃ জিল্লুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন