আজঃ মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ -এ ৭ মাঘ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• হতাশ হবেন না তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে • কুড়িগ্রামে প্রতারণার ফাঁদে অর্থ আত্মসাতের মামলায় জেল খাটলেন বৃদ্ধ আনছার • ডিজিটাল বিচার ব্যবস্থার পথে পঞ্চগড়: জেলা আইনজীবী সমিতির ই-বেইলবন্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত • উলিপুরে অবৈধভাবে মাটি সংগ্রহ করার অপরাধে দুই ইট ভাটায় জরিমানা • নীলফামারীতে তিস্তা সেচ খাল ভেঙে শতাধিক একর ফসলী জমি প্লাবিত • হতাশ হবেন না তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে • কুড়িগ্রামে প্রতারণার ফাঁদে অর্থ আত্মসাতের মামলায় জেল খাটলেন বৃদ্ধ আনছার • ডিজিটাল বিচার ব্যবস্থার পথে পঞ্চগড়: জেলা আইনজীবী সমিতির ই-বেইলবন্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত • উলিপুরে অবৈধভাবে মাটি সংগ্রহ করার অপরাধে দুই ইট ভাটায় জরিমানা • নীলফামারীতে তিস্তা সেচ খাল ভেঙে শতাধিক একর ফসলী জমি প্লাবিত

গাইবান্ধায় প্রকাশ্যে যুবকের ওপর হামলা : ডান হাতের কবজি বিচ্ছিন্ন, আটক ৩

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 9 ডিসেম্বর, 2025

গাইবান্ধা জেলা সদরে দিনের আলোয় এক লোমহর্ষক হামলার ঘটনা ঘটেছে। রুবেল মিয়া নামের এক যুবকের ওপর অতর্কিত হামলা চালিয়ে তার ডান হাতের কবজি শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। আহত করা হয়েছে রুবেলের সঙ্গীয় বন্ধু মোশারফ রহমানকেও। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।  এর আগে সোমবার 
(৮ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের শাপলা মিল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রুবেল গাইবান্ধা পৌর শহরের মুহুরিপাড়া এলাকার মোকাব্বর মিয়ার ছেলে।

আটককৃতরা হলেন গাইবান্ধা শহরের মধ্য ধানঘড়া এলাকার আকবর আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম বাবু (৪৬) ও সুলতান মিয়া (৩৬) এবং একই এলাকার নুর আলমের ছেলে রাকিব মিয়া (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বন্ধু মোশারফ রহমানের সঙ্গে দেখা করতে শাপলা মিল এলাকায় যান রুবেল মিয়া।  সেখানে পৌঁছতেই পূর্ব শত্রুতার জেরে সুখনগর এলাকার বাবুসহ পাঁচ থেকে সাত জন দুর্বৃত্ত প্রকাশ্যে অতর্কিতভাবে মোশারফ ও রুবেলের ওপর হামলা চালায়।  এতে ধারালো দেশীয় অস্ত্র ‘বেকি’র প্রথম আঘাতেই তারা রুবেলের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে।  এরপর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকে। স্থানীয়রা কাটা হাতসহ রুবেলকে সদর হাসপাতালে ভর্তি করান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।  আহত মোশারফকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় রাতেই রুবেলের বাবা মোকাব্বর মিয়া বাদী হয়ে সদর থানায় মামলা করেন।  মামলায় ১০ জনের নামসহ এতে আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়। ঘটনার পরপরই তিন জনকে আটক করে পুলিশ।

আহত বন্ধু মোশারফ রহমান বলেন, আমাদের সঙ্গে বাবুর জমি নিয়ে বিরোধ ছিল।  আমার নিরীহ বন্ধুকে এভাবে কুপিয়ে হাতের কবজি কেটে দিয়েছে, আমাকেও তারা অস্ত্র দিয়ে আঘাত করেছে।  তিনি এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে  তিন জনকে আটক করা হয়েছে। জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

আমাদের ৯০-এর শৈশব: যে সময় আর ফিরে আসবে না
এ যেন নদী নয়, অনিশ্চয়তার আর্তনাদ।
মানুষ অভাগা জন্মায় না; তাকে অভাগা বানিয়ে রাখার জন্য সমাজ, রাষ্ট্র ও বাস্তবতার সমন্বিত অনীহাই যথেষ্ট।
আমরা এই মহামূল্যবান পৃথিবীর যোগ্য সন্তান হতে চেয়েছি।