আজঃ বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ -এ ২৬ অগ্রহায়ণ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• গাইবান্ধায় প্রকাশ্যে যুবকের ওপর হামলা : ডান হাতের কবজি বিচ্ছিন্ন, আটক ৩ • বেরোবি'তে নানা আয়োজনে রোকেয়া দিবস ২০২৫ পালিত • নবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস • কুড়িগ্রামে 'এসো বদলাই দেশ, বদলাই পৃথিবী' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত • তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের • গাইবান্ধায় প্রকাশ্যে যুবকের ওপর হামলা : ডান হাতের কবজি বিচ্ছিন্ন, আটক ৩ • বেরোবি'তে নানা আয়োজনে রোকেয়া দিবস ২০২৫ পালিত • নবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস • কুড়িগ্রামে 'এসো বদলাই দেশ, বদলাই পৃথিবী' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত • তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের

ভুরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এস এম নুরুল আমিন

এস এম নুরুল আমিন , ভুরুঙ্গামারী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 10 নভেম্বর, 2025

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় মাদক সেবনের অভিযোগে তাজেল মিয়া (২৫) নামের এক যুবককে ০৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

১০ নভেম্বর সোমবার সন্ধ্যায় তাকে এ কারাদণ্ড দেয়া হয়।

সে উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের বহলগুড়ি গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ। 


জানা যায়, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী থানা পুলিশের সহায়তায় কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান পরিচালনা করে চর ভুরুঙ্গামারী ইউনিয়নের বহলগুড়ি গ্রামের নিজ বাড়িতে তাজেল মিয়া নামের ওই যুবককে মাদক সেবনকালে হাতেনাতে আটক করে। 

পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে ওই যুবককে ০৬ মাসের কারাদণ্ড এবং নগদ ৫০০/= পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম