মূল কনটেন্টে যান
আজঃ বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ -এ ২২ আশ্বিন ১৪৩৩ - ২৪ রবিউস সানি ১৪৪৮

পঞ্চগড়ে উৎসবমুখর পরিবেশে টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পঞ্চগড়ে উৎসবমুখর পরিবেশে টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ৮ অক্টোবর, ২০২৫, ৪:৩৭ দুপুর আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ দুপুর
  • উপজেলা: পঞ্চগড় সদর
  • জেলা: পঞ্চগড়
  • বিভাগ: রংপুর

উত্তরবঙ্গের ক্রীড়ামোদী জনপদ পঞ্চগড়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বুধবার বিকেলে সদর উপজেলার টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক সাবেত আলী।

টুনিরহাট জুনিয়র ফুটবল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় অংশ নেয় নীলফামারীর খান ব্রাদার্স ফুটবল একাডেমি, জলঢাকা এবং রাজশাহী কিশোর ফুটবল একাডেমি। রোমাঞ্চকর এ ম্যাচে জলঢাকা দলটি ২–০ গোলে রাজশাহীকে পরাজিত করে প্রথম জয়ের স্বাদ পায়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি তোফায়েল প্রধান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবেত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, ইউনিয়ন জামায়াতের আমির ইউনুস আলী, টুনিরহাট বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক শাহ মো. মোতাহার আলী ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিসুর রহমান প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মাদক, অনলাইন জুয়া, মোবাইল গেম ও আধুনিক আসক্তি থেকে তরুণ সমাজকে মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের ইতিবাচক পথে ফিরিয়ে আনে, গড়ে তোলে সুশৃঙ্খল ও শারীরিকভাবে সক্ষম প্রজন্ম।

খেলাকে ঘিরে টুনিরহাটে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। মাঠজুড়ে দর্শকের ঢল নামে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেন কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক।

এই আন্তঃজেলা গোল্ডকাপ টুর্নামেন্টে সহযোগিতা করছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ, টুনিরহাট বাজার বণিক সমিতি ও লাল তরুণ স্পোর্টিং ক্লাব।
টুর্নামেন্ট পরিচালনায় রয়েছেন টুনিরহাট ফুটবল একাদশের সভাপতি নুর ইসলাম নুরু ও সাধারণ সম্পাদক হাফিজুল্লাহ প্রধান জুয়েল।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।