মূল কনটেন্টে যান
আজঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ -এ ৩০ কার্তিক ১৪৩৩ - ৩ জুমাদাল সানি ১৪৪৮

রংপুর -৪ আসনে জাতীয় পার্টির নির্বাচনী জনসভা

রংপুর -৪ আসনে জাতীয় পার্টির নির্বাচনী জনসভা

মোঃ জহির রায়হান , কাউনিয়া , রংপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০১ সকাল আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৬, ৭:৪৭ সকাল
  • উপজেলা: কাউনিয়া
  • জেলা: রংপুর
  • বিভাগ: রংপুর

রংপুর- ৪ (কাউনিয়া- পীরগাছা), আসনে জাতীয় পার্টি( লাঙ্গল প্রতীক) প্রার্থী আবু নাসের শাহ মাহবুব হোসেন এর নির্বাচনী জনসভা রোববার বিকেলে  কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। 

জাতীয় পার্টি উপজেলা শাখার  সভাপতি অ্যাডভোকেট শাহিন সরকারের সভাপতিত্বে  বক্তব্য রাখেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুব হোসেন, এসময় বক্তব্য রাখেন জাতীয় পার্টি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,জাতীয় পার্টি উপজেলা শাখার সাবেক সভাপতি  আজিজুল ইসলাম মাস্টার প্রমূখ।

জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী আবু নাসের শাহ মোঃ মাহবুব হোসেন বলেন রংপুরের মাটি জাতীয় পার্টির ঘাটি। এ আসনটি অতীতে জাতীয় পার্টির ছিল তা পুনরুদ্ধারে জাতীয় পার্টির নেতা কর্মীরা যুদ্ধ  ঘোষণা করেছে। এলাকার মানুষ লাঙ্গলে ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করবেন ইনশাল্লাহ। 
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।