আজঃ শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ -এ ২৪ শ্রাবণ ১৪৩৩ - ২৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• গাইবান্ধায় নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ • সাঘাটায় আহত জামায়াত কর্মী সালাহউদ্দিনের মৃত্যু • পীরগাছায় ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় থানা ঘেরাও • তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্পদিনেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • গাইবান্ধায় নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ • সাঘাটায় আহত জামায়াত কর্মী সালাহউদ্দিনের মৃত্যু • পীরগাছায় ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় থানা ঘেরাও • তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্পদিনেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ

হতাশ হবেন না তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ জহির রায়হান

মোঃ জহির রায়হান , কাউনিয়া , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 19 জানুয়ারী, 2026

পবিবেশ, বন, জলবায়ু, পানি সম্পদ ও তথ্য  উপদেষ্টা সৈয়দা  রিজওয়ানা হাসান বলেছেন  আপনারা হতাশ হবেন না তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা একটি জটিল বিষয় চীনা সরকারের সাথে আমাদের আলোচনা চলছে। কোন ভাবেই এটা নিয়ে হতাশ হওয়া যাবেনা। আমরা একটা প্রক্রিয়া করে যাবো পরবর্তী সরকার এসে এটা যেন দ্রুত বাস্তবায়ন করার পথে সামনে আগাতে পারে। 

আমরা ইতি পূর্বে আপনাদের পাঁচ জেলার মানুষের সাথে কথা বলে মতামত নিয়ে বিশেষজ্ঞদের মাধ্যমে প্রকল্পের বাস্তবতা যাচাই-বাছাই করে চীন সরকারের নিকট পাঠিয়েছি। সে দেশ তাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে প্রকল্প টি বাস্তবায়ন করতে উদ্যোগ গ্রহন করবেন।   

 তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এক সাথে  তিনটি কাজ করতে হবে একটি হচ্ছে নদী ভাঙন রোধ,বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থা সচল রাখা। আঁকাবাকা নদী কে শাসন করে এ কাজ গুলো করতে হবে। তিনি সোমবার সকাল ১০টার দিকে  কাউনিয়া উপজেলার তিস্তা রেলসেতু পয়েন্ট  ও নিজপাড়া গাজীর হাট তিস্তা ১০ নম্বর ঘাট এলাকা পরিদর্শন কালে এ সব কথা বলেন। 

এ সময় তার সাথে সফর সঙ্গী ছিলেন চীনের রাষ্ট্রদূত  এইচ ই মি: ইয়াও ওয়েন। এসময় রাষ্ট্রদূত  বলেন এ পরিকল্পনা আমরা শুরু করতে চাই, এই সহযোগিতা প্রকল্পের মাধ্যমে আমাদের সাথে অন্তর্বতীকালীন সরকার কাজ করছে। এই পরিকল্পনা যাতে আপনাদের উন্নয়ননে টেকসই মূলকভাবে কাজ করে সে জন্য আমরা এর পরীক্ষামূলক ভাবে আমাদের প্রকৌশলীদের মাধ্যমে কাজ করছি। এই প্রকল্প চালিয়ে নিয়ে যেতে হলে আপনাদের সমর্থন অন্তর্বতী কালীন সরকারের সমর্থন এবং নির্বাচিত সরকারের সমর্থন প্রয়োজন।  আশা করি এ বিশাল কর্মযজ্ঞ আমরা অতি দ্রুতই চলতি বছরে শুরু করতে পারবো বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

 এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন  পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো: এনায়েত উল্লাহ,রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক,উপদেষ্টার একান্ত সচিব আবু নঈম মোহাম্মদ মারুফ খান,পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম,কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার। 

এসময় বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও, নদী বাঁচাও  সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.তুহিন ওয়াদুদ,  স্থানীয় বাসিন্দা মোঃ স্বাধীন মিয়া প্রমূখ। 

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও চীনা রাষ্ট্রদূত তিস্তা রেল সেতু পয়েন্টে নৌকায় করে নদী এলাকা পরিদর্শন করেন। 

এছাড়াও উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাধারণ ভোটার উদ্দেশ্য গণভোট বিষয়ে সচেতনতা মূলক বক্তব্য রাখেন ।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image