আজঃ সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ -এ ২৭ মাঘ ১৪৩২ - ২১ শাবান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• প্রচারণার শেষ দিনে নীলফামারীতে বিএনপির বিশাল শোডাউন • পীরগাছায় আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে ভূক্তভোগীর মানববন্ধন • দিনাজপুর-৪ : বিএনপি-জামায়াতের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই • ঘোড়াঘাটে রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ • রংপুর -৪ আসনে জাতীয় পার্টির নির্বাচনী জনসভা • প্রচারণার শেষ দিনে নীলফামারীতে বিএনপির বিশাল শোডাউন • পীরগাছায় আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে ভূক্তভোগীর মানববন্ধন • দিনাজপুর-৪ : বিএনপি-জামায়াতের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই • ঘোড়াঘাটে রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ • রংপুর -৪ আসনে জাতীয় পার্টির নির্বাচনী জনসভা

শিক্ষিত ও নৈতিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ : এ টি এম আজহারুল ইসলাম

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এনামুল হক দুখু

এনামুল হক দুখু , তারাগঞ্জ , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 9 ডিসেম্বর, 2025

বাংলাদেশ জামায়াতী ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, একটি শিক্ষিত ও নৈতিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আদর্শ শিক্ষকরাই পরিবর্তনের অগ্রদূত।

 মঙ্গলবার (৯ ডিসেম্বর)  বিকাল সাড়ে ৩ টার সময়  রংপু‌রের তারাগঞ্জ ও/এ কামিল মাদ্রাসার মিলনায়তনে রংপুরের তারাগঞ্জ উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে তারাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

সভায় আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল হান্নান, বদরগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির শাহ মোহাম্মদ রুস্তম আলী, তারাগঞ্জ উপজেলার আমির এস.এম আলমগীর হোসেন, সেক্রেটারী,মোঃ ইয়াকুব আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখা।

উক্ত সভায় সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশন তারাগঞ্জ শাখার সভাপতি মোঃ জিকরুল ইসলাম জাহেরি।

বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতায় এলে শিক্ষকদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। তিনি শিক্ষকদের বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতীক “দাঁড়িপাল্লা” মার্কায় ভোট দিয়ে সমর্থন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে তারাগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকসমস্যা সমাধান এবং নৈতিক শিক্ষার প্রসার নিয়ে গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

আমাদের ৯০-এর শৈশব: যে সময় আর ফিরে আসবে না
এ যেন নদী নয়, অনিশ্চয়তার আর্তনাদ।
মানুষ অভাগা জন্মায় না; তাকে অভাগা বানিয়ে রাখার জন্য সমাজ, রাষ্ট্র ও বাস্তবতার সমন্বিত অনীহাই যথেষ্ট।
আমরা এই মহামূল্যবান পৃথিবীর যোগ্য সন্তান হতে চেয়েছি।