আজঃ শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ -এ ২৪ শ্রাবণ ১৪৩৩ - ২৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• গাইবান্ধায় নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ • সাঘাটায় আহত জামায়াত কর্মী সালাহউদ্দিনের মৃত্যু • পীরগাছায় ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় থানা ঘেরাও • তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্পদিনেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • গাইবান্ধায় নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ • সাঘাটায় আহত জামায়াত কর্মী সালাহউদ্দিনের মৃত্যু • পীরগাছায় ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় থানা ঘেরাও • তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্পদিনেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ

বালিয়াডাঙ্গীতে সাংবাদিক হারুনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রেজাউল ইসলাম মাসুদ

রেজাউল ইসলাম মাসুদ , ঠাকুরগাঁও সদর , ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

আপডেটঃ 6 সেপ্টেম্বর, 2025

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কালেরকণ্ঠের সাংবাদিক ও সংস্কৃতিকর্মী হারুন অর রশিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহার এবং সাজানো ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় সাংবাদিক সমাজ ও সাংস্কৃতিক কর্মীরা এ কর্মসূচির আয়োজন করে। বক্তারা বলেন, তদন্ত ছাড়াই পুলিশ সাংবাদিক হারুনের নামে চাঁদাবাজির মামলা নিয়েছে। মামলাটির বাদী স্থানীয় আওয়ামী লীগ পরিবারের সদস্যরা। মামলা দ্রুত প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার বলেন, “সাগর-রুনি হত্যা, সাংবাদিক তুহিন হত্যা কিংবা মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। এবারও হবে না। মামলা প্রত্যাহার না হলে জেলার সব সাংবাদিক বালিয়াডাঙ্গীর সাংবাদিকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করবে।”

মাছরাঙা টিভির সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লব বলেন, অভ্যুত্থানের পর বহু সংস্কারের কথা শোনা গেলেও পুলিশি আচরণে কোনো পরিবর্তন আসেনি। সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশি হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।

ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানির শিকার সাংবাদিক আল মামুন জীবন বলেন, বালিয়াডাঙ্গী থানা পুলিশই জেলার মধ্যে সাংবাদিকদের বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা নিয়েছে। ঠুনকো অভিযোগেই মামলা নেওয়া হয়, যা অগ্রহণযোগ্য।

অভিনয়শিল্পী আব্দুর রউফ বলেন, “সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের ডাকাত বলা আমাদের জন্য লজ্জাজনক। হয়রানি বন্ধ না হলে সাংস্কৃতিক কর্মীরাও রাস্তায় নামতে বাধ্য হবে।”

ঘণ্টাব্যাপী মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে আরও বক্তব্য দেন—রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলাম, গাজী টিভির সাংবাদিক এমদাদুল হক ভুট্টো, এনটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ সামাদ, সিনিয়র সাংবাদিক এস এম মশিউর রহমান সরকার, চ্যানেল এস প্রতিনিধি জয় মহন্ত অলক, স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, সাংস্কৃতিক কর্মী ফজলুর রহমান, সাংবাদিক ইলিয়াস আলীসহ অনেকে।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট কালেরকণ্ঠের বালিয়াডাঙ্গী প্রতিনিধি হারুন অর রশিদের বিরুদ্ধে স্থানীয় ছাত্রলীগ নেতার পরিবার চাঁদাবাজির অভিযোগ করে। তদন্ত ছাড়াই পুলিশ মামলা রুজু করে। পরবর্তীতে জামিনে মুক্তি পেলেও ওই পরিবার নতুন করে ডাকাতির নাটক সাজিয়ে আরেকটি মামলা দায়েরের চেষ্টা করে। পুলিশের উদাসীনতায় সাংবাদিকরা শেষ পর্যন্ত সড়কে নেমে আসে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image