আজঃ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ -এ ২৩ মাঘ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• ওয়াটারএইড বাংলাদেশের ব্লু বিজনেস আইডিয়া কম্পিটিশনে টপ–১০ এ বেরোবি'র টিম বিনোভা • বেকার যুবকদের হাতকে কর্মের হাতে পরিনত করতে চাই : আনোয়ারুল ইসলাম • সুন্দরগঞ্জে লাঙ্গল কাঁধে ও হ্যান্ডবিল দিয়ে তৈরি অভিনব পোষাকে নির্বাচনী প্রচারণা, নজর কেড়েছে ভোটারদের • গাইবান্ধায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান • রাজনীতি করবেন করেন, কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না : মির্জা ফখরুল ইসলাম আলমগীর • ওয়াটারএইড বাংলাদেশের ব্লু বিজনেস আইডিয়া কম্পিটিশনে টপ–১০ এ বেরোবি'র টিম বিনোভা • বেকার যুবকদের হাতকে কর্মের হাতে পরিনত করতে চাই : আনোয়ারুল ইসলাম • সুন্দরগঞ্জে লাঙ্গল কাঁধে ও হ্যান্ডবিল দিয়ে তৈরি অভিনব পোষাকে নির্বাচনী প্রচারণা, নজর কেড়েছে ভোটারদের • গাইবান্ধায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান • রাজনীতি করবেন করেন, কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

হিলিতে অধ্যাপক ডাঃ জাহিদ হোসেনের পক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

গোলাম মোস্তাফিজার রহমান মিলন

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , হিলি , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 31 জানুয়ারী, 2026

দিনাজপুরের হিলিতে অসহায় ও দরিদ্র রুগীদের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের পক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় হাকিমপুর হিলি পৌর বিএনপির আয়োজনে থানা মোড়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় ১৪'শ থেকে ১৫'শ জনকে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে খুশি এলাকার গরীব দুস্থ ও অসায় মানুষ।

চিকিৎসা সেবা নিতে আসা পৌর শহরের আলেয়া বেগম বলেন, আমরা গরীব মানুষ দিন আনি দিন খাই। একটা ডাক্তার দেখাতে গেলে ৫০০-৬০০ টাকা লাগে।আর এখানে আমাদের আসনে ধানের শীষ প্রতীককের প্রার্থীর পক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে আমরা খুবই খুশি।

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

আমাদের ৯০-এর শৈশব: যে সময় আর ফিরে আসবে না
এ যেন নদী নয়, অনিশ্চয়তার আর্তনাদ।
মানুষ অভাগা জন্মায় না; তাকে অভাগা বানিয়ে রাখার জন্য সমাজ, রাষ্ট্র ও বাস্তবতার সমন্বিত অনীহাই যথেষ্ট।
আমরা এই মহামূল্যবান পৃথিবীর যোগ্য সন্তান হতে চেয়েছি।