আজঃ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ -এ ২৩ মাঘ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• ওয়াটারএইড বাংলাদেশের ব্লু বিজনেস আইডিয়া কম্পিটিশনে টপ–১০ এ বেরোবি'র টিম বিনোভা • বেকার যুবকদের হাতকে কর্মের হাতে পরিনত করতে চাই : আনোয়ারুল ইসলাম • সুন্দরগঞ্জে লাঙ্গল কাঁধে ও হ্যান্ডবিল দিয়ে তৈরি অভিনব পোষাকে নির্বাচনী প্রচারণা, নজর কেড়েছে ভোটারদের • গাইবান্ধায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান • রাজনীতি করবেন করেন, কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না : মির্জা ফখরুল ইসলাম আলমগীর • ওয়াটারএইড বাংলাদেশের ব্লু বিজনেস আইডিয়া কম্পিটিশনে টপ–১০ এ বেরোবি'র টিম বিনোভা • বেকার যুবকদের হাতকে কর্মের হাতে পরিনত করতে চাই : আনোয়ারুল ইসলাম • সুন্দরগঞ্জে লাঙ্গল কাঁধে ও হ্যান্ডবিল দিয়ে তৈরি অভিনব পোষাকে নির্বাচনী প্রচারণা, নজর কেড়েছে ভোটারদের • গাইবান্ধায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান • রাজনীতি করবেন করেন, কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কিশোরগঞ্জে ভিসা প্রতারক চক্রের মুল হোতা বেনজির গ্রেফতার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Default Avatar

রাশেদ নিজাম শাহ , কিশোরগঞ্জ , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 11 নভেম্বর, 2025

কিশোরগঞ্জে পুলিশ ভিসা প্রতারক চক্রের হোতা বেনজির (২৪) কে গ্রেফতার করেছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলার ঝর্ণার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম নিশ্চিত করেছেন।

বেনজির কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর সাতঘড়িপাড়ার আব্দুল মালেকের ছেলে। দীর্ঘদিন ধরে সে ভিসা প্রতারকদের প্রধান হিসেবে কার্যক্রম চালিয়ে আসছিল। গত বছরও ভিসা সংক্রান্ত একটি ঘটনায় প্রতারক চক্র নিয়ে হামলা চালানো হয়েছিল।

মামলার সূত্রে জানা যায়, বেনজিরসহ প্রতারক চক্র ফেসবুকে কানাডা যাওয়ার ভিসার লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে প্রলোভন দেখাত। কুড়িগ্রামের নাগেশ্বরীর ভোবানন্দের কুটি গ্রামের শাহজাহান আলীর ছেলে জাহেদুল ইসলামও এই ফাঁদে পড়ে। বিভিন্ন সময়ে বিকাশ ও নগদে ১৬ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেন প্রতারকরা। বিমানবন্দরে গিয়ে জাহেদুল বুঝতে পারে ভিসা ভুয়া এবং মোবাইলেও প্রতারকদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জাহেদুল সম্প্রতি কিশোরগঞ্জ থানায় গ্রেফতারকৃত বেনজিরসহ ছয়জনকে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। মামলার ভিত্তিতে পুলিশ বেনজিরকে গ্রেফতার করে মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে জেলা কারাগারে পাঠায়।

ওসি আশরাফুল ইসলাম জানান, বেনজিরকে গ্রেফতার করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে এবং মামলার অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

আমাদের ৯০-এর শৈশব: যে সময় আর ফিরে আসবে না
এ যেন নদী নয়, অনিশ্চয়তার আর্তনাদ।
মানুষ অভাগা জন্মায় না; তাকে অভাগা বানিয়ে রাখার জন্য সমাজ, রাষ্ট্র ও বাস্তবতার সমন্বিত অনীহাই যথেষ্ট।
আমরা এই মহামূল্যবান পৃথিবীর যোগ্য সন্তান হতে চেয়েছি।