গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত
গাইবান্ধা জেলায় সর্বদলীয় গনভোটে হ্যা এর পক্ষে ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জেলার ৭ উপজেলায় ১০ দিন ব্যাপী কর্মসুচির অংশ হিসেবে আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে পৌর পার্কের শহিদ স্মৃতি স্তম্ভে জুলাই গনভোট ঐক্য প্যানেলের ব্যানারে এ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেয় জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক কামরুল হাসান সেলিম, জুলাই গনভোট ঐক্য প্যানেলের আহব্বায়ক সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহব্বায়ক আবুল বাশার, মুখপাত্র কাজল রেখা, সদস্য সচিব শরিফুল ইসলাম আকাশ, সংগঠন মঞ্জুরুল হক সাচ্ছা, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলার উপদেষ্টা মুফতি মানছুর, সভাপতি মুফতি ইউসুফ কাশেমী, জেলা গন অধিকার পরিষদের সভাপতি শামছুজ্জামান মামুন, জেলা জনতার দলের সভাপতি মঞ্জুরুল হক সাচ্ছা, সদর জামায়াতের আমির নুরুল ইসলাম মন্ডল, জেলা ছাত্র শিবিরের সভাপতি ফেরদৌস রুম্মানসহ অনেকে।
বক্তারা গণভোটের উদ্দেশ্য, পদ্ধতি ও ভোটদানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। গণভোটে অংশগ্রহণের মাধ্যমে জনগণ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে পারে। এজন্য সবাইকে নির্ভয়ে ও সচেতনভাবে গণভোটে অংশ নেয়ার আহ্বান জানানো হয়। ক্যাম্পইন শেষে সকল শ্রেনী পেশার মানুষের মাঝে গণভোটে হ্যা এর পক্ষে লিফলেট বিতরণ করেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন