ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ
জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার নেতাকর্মীরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ সমাবেশ করে।
এতে বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক আলিফ সিদ্দিকী প্রান্তর, সদস্য সচিব বোরহান আহমেদ, যুগ্ম আহ্বায়ক রইসুল ইসলাম অম্লান, যুগ্ম সদস্য সচিব রেজাউল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অবিলম্বে শহিদ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের মাধ্যমে করতে হবে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এসময় হাদি হত্যার বিচারের দাবিতে আজ ইনকিলাব মঞ্চের আল জাবের, রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের ভাইসহ শতাধিক নিরীহ মানুষের ওপর যে হামলা চালানো হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন