আজঃ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ -এ ২৩ মাঘ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• ওয়াটারএইড বাংলাদেশের ব্লু বিজনেস আইডিয়া কম্পিটিশনে টপ–১০ এ বেরোবি'র টিম বিনোভা • বেকার যুবকদের হাতকে কর্মের হাতে পরিনত করতে চাই : আনোয়ারুল ইসলাম • সুন্দরগঞ্জে লাঙ্গল কাঁধে ও হ্যান্ডবিল দিয়ে তৈরি অভিনব পোষাকে নির্বাচনী প্রচারণা, নজর কেড়েছে ভোটারদের • গাইবান্ধায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান • রাজনীতি করবেন করেন, কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না : মির্জা ফখরুল ইসলাম আলমগীর • ওয়াটারএইড বাংলাদেশের ব্লু বিজনেস আইডিয়া কম্পিটিশনে টপ–১০ এ বেরোবি'র টিম বিনোভা • বেকার যুবকদের হাতকে কর্মের হাতে পরিনত করতে চাই : আনোয়ারুল ইসলাম • সুন্দরগঞ্জে লাঙ্গল কাঁধে ও হ্যান্ডবিল দিয়ে তৈরি অভিনব পোষাকে নির্বাচনী প্রচারণা, নজর কেড়েছে ভোটারদের • গাইবান্ধায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান • রাজনীতি করবেন করেন, কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নীলফামারীতে গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নাইম শাহ্

মোঃ নাইম শাহ্ , নীলফামারী সদর , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 25 জানুয়ারী, 2026

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নীলফামারী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে রোববার (২৫ জানুয়ারি) নীলফামারী সার্কিট হাউজে ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিচারপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এ কে এম আব্দুল হাকিম। রিসোর্স পারসন হিসেবে কর্মশালায় বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোহাম্মদ আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মো. বায়েজীদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এ কে এম আব্দুল হাকিম বলেন, গণমাধ্যমকর্মীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশপাশি অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত সময়ে গণমাধ্যমকর্মীগণ ঐক্যবদ্ধ না থাকার কারণে নিজেদের অধিকার আদায় করতে পারেনি।

তিনি তার বক্তব্যে নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং অপ-সাংবাদিকতা পরিহারের ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

আমাদের ৯০-এর শৈশব: যে সময় আর ফিরে আসবে না
এ যেন নদী নয়, অনিশ্চয়তার আর্তনাদ।
মানুষ অভাগা জন্মায় না; তাকে অভাগা বানিয়ে রাখার জন্য সমাজ, রাষ্ট্র ও বাস্তবতার সমন্বিত অনীহাই যথেষ্ট।
আমরা এই মহামূল্যবান পৃথিবীর যোগ্য সন্তান হতে চেয়েছি।