কাউনিয়ায় জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ
রংপুরে শান্তি ও সম্প্রীতি প্রসারে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ রোববার সকালে জিন্নাহ ফাউন্ডেশন হল রুমে অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি স্লোগানে এ প্রশিক্ষণে আয়োজক প্রতিষ্ঠান জানায়, দেশের রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতার ঘটনা চিহিৃত, প্রতিরোধ, প্রশমন, ও নিস্ক্রিয় করার মাধ্যমে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধে সকলের মধ্যে শান্তি ও সম্প্রীতি জোরদার করা এ কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য।
বক্তারা বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে সবার সমান অবস্থান ও ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। দেশের নির্বাচনী ব্যবস্থা শান্তি-শৃঙ্খলার জন্য বড় অন্তরায় বলে মত দেন তাঁরা। এ বাইরে ধর্মীয় বিদ্বেষ, গুজব, অপতথ্য ছড়ানো শান্তি ও সম্প্রীতির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পিএফজি কমিটির এ্যাম্বাসেডর আলমগীর চৌধুরী লিটন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান মন্ডল, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সহসভাপতি অধ্যক্ষ সেকেন্দার আলী, সাপ্তাহিক প্রত্যাশার আলোর সম্পাদক ও পিএফজি কমিটির সমন্বয়কারী সারওয়ার আলম মুকুল,
দি হাঙ্গার প্রজেক্টের কোঅর্ডিনেটর ফরিদা ইয়াসমিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও এ্যাম্বাসেডর রওশন আরা রত্না, জামায়েত ইসলামীর উপজেলা নায়েব আমীর শেখ নজরুল ইসলাম, এনসিপি উপজেলা শাখার সমন্বয়ক সাইদুল ইসলাম,সাবেক অধ্যক্ষ হোসেন আলী, প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, সাংবাদিক জহির রায়হান,পুরোহিত পরিতোষ চন্দ্র প্রমূখ।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন