আজঃ মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ -এ ৭ মাঘ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• হতাশ হবেন না তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে • কুড়িগ্রামে প্রতারণার ফাঁদে অর্থ আত্মসাতের মামলায় জেল খাটলেন বৃদ্ধ আনছার • ডিজিটাল বিচার ব্যবস্থার পথে পঞ্চগড়: জেলা আইনজীবী সমিতির ই-বেইলবন্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত • উলিপুরে অবৈধভাবে মাটি সংগ্রহ করার অপরাধে দুই ইট ভাটায় জরিমানা • নীলফামারীতে তিস্তা সেচ খাল ভেঙে শতাধিক একর ফসলী জমি প্লাবিত • হতাশ হবেন না তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে • কুড়িগ্রামে প্রতারণার ফাঁদে অর্থ আত্মসাতের মামলায় জেল খাটলেন বৃদ্ধ আনছার • ডিজিটাল বিচার ব্যবস্থার পথে পঞ্চগড়: জেলা আইনজীবী সমিতির ই-বেইলবন্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত • উলিপুরে অবৈধভাবে মাটি সংগ্রহ করার অপরাধে দুই ইট ভাটায় জরিমানা • নীলফামারীতে তিস্তা সেচ খাল ভেঙে শতাধিক একর ফসলী জমি প্লাবিত

রাণীশংকৈলে কৃষকদের মাঝে ২ কোটি টাকা মূল্যের কৃষি যন্ত্রপাতি বিতরণ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Default Avatar

রফিকুল ইসলাম সুজন , ঠাকুরগাঁও সদর , ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

আপডেটঃ 11 আগস্ট, 2025

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন” প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের মাঝে প্রায় ২ কোটি টাকা মূল্যের কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

১১ আগষ্ট  (সোমবার) দুপুরে রাণীশংকৈল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক, শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকৌশলী সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম , যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, সহকারী কৃষি কর্মকর্তা সাবের আলী,শফিউল হাসান, উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রজব আলী, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, কৃষক দলের সহ-সভাপতি আব্দুল সাত্তার, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ, প্রেস ক্লাব সভাপতি, আশরাফুল আলম, বিএনপির সদস্য মোস্তক আলী সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ এবং উপকারভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলার ৮টি ইউনিয়নের কৃষক গ্রুপের মাঝে প্রায় ২ কোটি টাকা মূল্যের ২৫টি রাইস ট্রান্সপ্লান্টার, ২৫টি রিপার, ২৫টি পাওয়ার স্প্রেয়ার, ২৫টি ব্রি বীজ বপন যন্ত্র এবং ২,৫০০ রাইস ট্রান্সপ্লান্টার ট্রে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা যন্ত্রগুলোর সঠিক ব্যবহার ও কৃষিতে এর গুরুত্ব নিয়ে কৃষকদের দিকনির্দেশনা প্রদান করেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

আমাদের ৯০-এর শৈশব: যে সময় আর ফিরে আসবে না
এ যেন নদী নয়, অনিশ্চয়তার আর্তনাদ।
মানুষ অভাগা জন্মায় না; তাকে অভাগা বানিয়ে রাখার জন্য সমাজ, রাষ্ট্র ও বাস্তবতার সমন্বিত অনীহাই যথেষ্ট।
আমরা এই মহামূল্যবান পৃথিবীর যোগ্য সন্তান হতে চেয়েছি।