আজঃ শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ -এ ২৫ মাঘ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• যোগ্য ব্যক্তিকে ভোট না দিলে ভাগ্যর উন্নয়ন হবে না : ডাঃ শরিফা করিম স্বর্ণা • নীলফামারীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ • কাহারোল উপজেলার প্রত্যন্ত গ্রাম এলাকায় কোন কাঁচা রাস্তা থাকবে না : মন্জুরুল ইসলাম • হিলিতে স্মার্ট উদ্যোক্তা ডেভেলপমেন্ট কমিটি গঠন ও প্রিমিয়াম সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ • দিনাজপুর-৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের জোয়ার উঠেছে : আনোয়ারুল ইসলাম • যোগ্য ব্যক্তিকে ভোট না দিলে ভাগ্যর উন্নয়ন হবে না : ডাঃ শরিফা করিম স্বর্ণা • নীলফামারীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ • কাহারোল উপজেলার প্রত্যন্ত গ্রাম এলাকায় কোন কাঁচা রাস্তা থাকবে না : মন্জুরুল ইসলাম • হিলিতে স্মার্ট উদ্যোক্তা ডেভেলপমেন্ট কমিটি গঠন ও প্রিমিয়াম সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ • দিনাজপুর-৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের জোয়ার উঠেছে : আনোয়ারুল ইসলাম

আগামীকাল বিরামপুরে আসছেন তারেক রহমান

Nuclear Fusion Closer to Becoming a Reality6

গোলাম মোস্তাফিজার রহমান মিলন

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , হিলি , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 6 ফেব্রুয়ারি, 2026

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামীকাল ৭ ফেব্রুয়ারী (শনিবার) দিনাজপুর-৬ আসনের বিরামপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনি জনসভায় যোগ দিতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিরামপুর সরকারি কলেজ মাঠে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের  আয়োজনে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বক্তব্য দিবেন তারেক রহমান।

তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

বর্তমানে বিরামপুর সরকারি কলেজ মাঠে পুরোদমে চলছে জনসভার মঞ্চ তৈরির কাজ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশাল আকৃতির প্যান্ডেল ও মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। জনসভায় আগত মানুষের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিশাল এলাকা জুড়ে স্বেচ্ছাসেবক দল কাজ করছে।

উত্তরাঞ্চলে দ্বিতীয় দফায় নির্বাচনি জনসভায় যোগ দিতে তাঁর সফর সূচি মতে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে শনিবার বেলা সাড়ে ১১টায় ঠাকুগাঁওয়ে, দুপুর দেড়টায় নীলফামারীতে এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুরে নির্বাচনি জনসভায় দেওয়ার কথা রয়েছে।

জনসভা শেষে এদিন দিনাজপুর শহরে গিয়ে তার নানা, নানি ও খালার কবর জিয়ারত করবেন তারেক রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর-৬ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, তারেক রহমানের নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা বেগম খুরশিদ জাহান হকের কবর দিনাজপুর শহরের শেখ ফরিদপুর কবরস্থানে অবস্থিত। বিরামপুরে অবতরণের পর তিনি দিনাজপুর শহরে গিয়ে এসব কবর জিয়ারত করবেন।

ডাঃ জাহিদ হোসেন বলেন, আগামীকাল ৭ ফেব্রুয়ারি তারেক রহমানের বিরামপুর সফর আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এই সফর উপলক্ষে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনের বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে তাকে সংবর্ধনা জানাবেন। এতে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনি সমাবেশে তারেক রহমানের নিরাপত্তা বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার জানান, সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি ডিবি ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

বিরামপুর উপজেলার বিএনপির সভাপতি শফিকুল আলম জানিয়েছেন, এই জনসভা হবে উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম গণসমাবেশ। তারেক রহমানের দিকনির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য দিনাজপুর ও আশপাশের জেলা থেকে লাখ লাখ মানুষের উপস্থিতিতে বিরামপুর জনসমুদ্রে পরিণত হবে।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

আমাদের ৯০-এর শৈশব: যে সময় আর ফিরে আসবে না
এ যেন নদী নয়, অনিশ্চয়তার আর্তনাদ।
মানুষ অভাগা জন্মায় না; তাকে অভাগা বানিয়ে রাখার জন্য সমাজ, রাষ্ট্র ও বাস্তবতার সমন্বিত অনীহাই যথেষ্ট।
আমরা এই মহামূল্যবান পৃথিবীর যোগ্য সন্তান হতে চেয়েছি।