যারা এমপি নির্বাচিত হবেন তারা শাসক হবে না, তারা হবে সেবক : শিবির সেক্রেটারি
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলামের নির্বাচনী পথসভায় বিরামপুর পৌর শহরের পল্লবীমোড়ে প্রধান মেহমান হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মোঃ সিবগাতুল্লাহ সিবগাহ এমন মন্তব্য করেন।
তিনি বলেন, আমাদের সামনে একদল সৎ লোক দাড়িয়েছে তারা যদি সংসদে চলে যায় তাহলে এই দেশটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ।
আমরা চাই যারা আমাদের এমপি নির্বাচিত হবেন তারা শাসক হবেন না, তারা হবেন সেবক এবং আগামী ১৩তারিখে যে সরকার গঠন হবে সে সরকার হবে ন্যায় ও ইনসাফের সরকার, সে সরকার হবে ১৮ কোটি মানুষের সরকার।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন