আজঃ সোমবার, ০৯ মার্চ, ২০২৬ -এ ২৫ ফাল্গুন ১৪৩২ - ২০ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নারী দিবসে নারী প্রশিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন, উপপরিচালকের প্রত্যাহার দাবি • ফুলছড়িতে আন্তর্জাতিক নারী দিবসে কুইজ, র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত • বিজিবি ও সাংবাদিকদের লাঞ্ছনা : পাথর খেকোদের অভয়ারণ্যে পরিণত হয়েছে তিস্তার চরাঞ্চল • তারাগঞ্জে মেধাবী বন্ধুর সুস্থতায় বন্ধুদের নিরলস প্রচেষ্টা • লালমনিরহাট জেলা প্রশাসকের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত • নারী দিবসে নারী প্রশিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন, উপপরিচালকের প্রত্যাহার দাবি • ফুলছড়িতে আন্তর্জাতিক নারী দিবসে কুইজ, র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত • বিজিবি ও সাংবাদিকদের লাঞ্ছনা : পাথর খেকোদের অভয়ারণ্যে পরিণত হয়েছে তিস্তার চরাঞ্চল • তারাগঞ্জে মেধাবী বন্ধুর সুস্থতায় বন্ধুদের নিরলস প্রচেষ্টা • লালমনিরহাট জেলা প্রশাসকের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চিরিরবন্দরে গৃহবধূর আত্মহত্যা, আটক ৩

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এনামুল মবিন সবুজ

এনামুল মবিন সবুজ , চিরিরবন্দর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 8 মার্চ, 2026

দিনাজপুরের চিরিরবন্দরে পরকীয়া প্রেমের জের ধরে এক গৃহবধূ (৩০) গলায় ওড়না প্যাঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

৭ মার্চ (শনিবার) সন্ধ্যা ৬টায় ইফতারির সময় উপজেলা আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের বেলায়েত ডাক্তার পাড়ায় ঘটেছে। আত্মহত্যা প্ররোচনা দেয়ার অভিযোগে ওই গৃহবধূর মা বাদি হয়ে ৭ জনকে আসামি করে চিরিরবন্দর থানায় একটি এজাহার দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে।  

স্থানীয়রা জানান, বিয়ের ঘটকালী, ধারদেনা সংক্রান্ত বিষয়ে ২ সন্তানের জননীর সাথে প্রতিবেশী আত্মীয় ইসমাইল হোসেনের (৩৮) বেশ কয়েক বছরের পরকীয়া প্রেম ও অনৈতিক সম্পর্কের সুত্র ধরে প্রায়ই পারিবারিকভাবে ঝগড়া বিবাদ হয়। এরই জের ধরে স্বামী ও পরিবারের লোকেরা বিকেলে মারধর ধরে মুক্তা বেগম নামে ওই গৃহবধূকে পরকীয়া প্রেমিক ইসমাইলের বাড়িতে নিয়ে গিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে তালাবদ্ধ করে। এতে অপমানিত বোধ করে লজ্জায় ওই গৃহবধূ গলায় ওড়না প্যাঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ ঘটনার পর এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ইসমাইলের পরিবারের উপর চড়াও হয়।

সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ৩ জনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। 

চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি)মাহমুদুন নবী বলেন, মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই মৃত গৃহবধূর মা সোনালী বেগম বাদি হয়ে ৭ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছে। ৩ জন আটক আছে। পলাতকদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image