আজঃ বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬ -এ ২৬ চৈত্র ১৪৩২ - ২১ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ • রায়ে অসন্তোষ প্রকাশ করলেন শহিদ আবু সাঈদের বাবা • আবু সাইদ হত্যা মামলার রায়ের পর ‘জয় বাংলা’ স্লোগান আসামিদের • কাউনিয়ার ইউপি সদস্য ও মহিলা সহ সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু : আহত ৪ • আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড • টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ • রায়ে অসন্তোষ প্রকাশ করলেন শহিদ আবু সাঈদের বাবা • আবু সাইদ হত্যা মামলার রায়ের পর ‘জয় বাংলা’ স্লোগান আসামিদের • কাউনিয়ার ইউপি সদস্য ও মহিলা সহ সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু : আহত ৪ • আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

চিরিরবন্দরে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এনামুল মবিন সবুজ

এনামুল মবিন সবুজ , চিরিরবন্দর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 30 মার্চ, 2026

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(৩০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাহানা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য) মোঃ মকবুল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গোপন সূত্রে জানা যায়, রানীরবন্দর বাজারে মাংস বিক্রেতা মোঃ রনি ইসলাম এর বাড়িতে অসুস্থ গরু জবাই করে সেই মাংস বাজারে বিক্রি করছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ দল সেখানে অভিযান চালায়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাহানা আফরোজ বলেন, অসুস্থ পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মাংস বিক্রেতাকে জরিমানা করা হয়েছে । জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো খাদ্য বাজারে বিক্রি হতে দেওয়া হবে না। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য) মোঃ মকবুল হোসেন জানান, অসুস্থ পশু জবাই ও মাংস বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image