আজঃ মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ -এ ৩ চৈত্র ১৪৩২ - ২৮ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ১১ দিন বন্ধ • হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার • ঈদযাত্রায় চোখ রাঙাচ্ছে উড়ালসেতু • ঈদ যাত্রায় রেলবহরে যুক্ত হলো ৫টি রেলইঞ্জিন • গাইবান্ধার নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা বিনিময় • পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ১১ দিন বন্ধ • হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার • ঈদযাত্রায় চোখ রাঙাচ্ছে উড়ালসেতু • ঈদ যাত্রায় রেলবহরে যুক্ত হলো ৫টি রেলইঞ্জিন • গাইবান্ধার নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা বিনিময়

জাতীয় শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ে সেরা দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 18 জানুয়ারী, 2026

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এর বিভাগীয় প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট। রংপুর বিভাগে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি চারটি প্রধান ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে রয়েছে—শ্রেষ্ঠ কারিগরি প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ অধ্যক্ষ, শ্রেষ্ঠ রোভার গ্রুপ এবং শ্রেষ্ঠ রোভার স্কাউট।

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) রংপুর জিলা স্কুল অডিটোরিয়ামে জমকালো সমাপনী অনুষ্ঠানে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কারিগরি প্রতিষ্ঠান হিসেবে প্রথম স্থান অর্জন করেছে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট। একই সঙ্গে শ্রেষ্ঠ অধ্যক্ষ (কারিগরি শিক্ষা) ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল ওয়াদুদ মন্ডল।

এ ছাড়া শ্রেষ্ঠ রোভার গ্রুপ হিসেবে পুরস্কার পেয়েছে ইনস্টিটিউটের রোভার ইউনিট। ব্যক্তিগত পারফরম্যান্সে শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হয়েছেন শিক্ষার্থী মো. হাসিবুল আলম।

গত ১৫ জানুয়ারি রংপুর জেলা স্কুলে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয়। এরপর ১৭ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এ সাফল্যে প্রতিষ্ঠানজুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

বিভাগীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগীরা এখন জাতীয় পর্যায়ে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। আগামী ২০ জানুয়ারি ঢাকায় জাতীয় পর্যায়ের মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন—জাতীয় পর্যায়েও দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image