হিলিতে পহেলা বৈশাখ উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
দিনাজপুরের হাকিমপুর হিলিতে পহেলা বৈশাখ "বাংলা নববর্ষ ১৪৩৩" সুষ্ঠুভাবে উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান, শিক্ষা অফিসার মো. শামসুল আলম, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পহেলা বৈশাখের দিন সকাল ৮টায় বৈশাখি শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা আয়োজনের ব্যবস্থা করা হয়।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন