আজঃ মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ -এ ৩ চৈত্র ১৪৩২ - ২৮ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ১১ দিন বন্ধ • হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার • ঈদযাত্রায় চোখ রাঙাচ্ছে উড়ালসেতু • ঈদ যাত্রায় রেলবহরে যুক্ত হলো ৫টি রেলইঞ্জিন • গাইবান্ধার নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা বিনিময় • পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ১১ দিন বন্ধ • হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার • ঈদযাত্রায় চোখ রাঙাচ্ছে উড়ালসেতু • ঈদ যাত্রায় রেলবহরে যুক্ত হলো ৫টি রেলইঞ্জিন • গাইবান্ধার নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা বিনিময়

মধ্যপাড়া পাথর খনিতে জিটিস’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রুকুনুজ্জামান

রুকুনুজ্জামান , পার্বতীপুর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 31 ডিসেম্বর, 2025

মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জি টি সি এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া- ট্রেষ্ট কনসোর্টিয়াম জিটিসি এর জেনারেল ম্যানেজার মোঃ জাবেদ সিদ্দিকীর নির্দেশনায় পাথর খনির প্রধান গেটে জিটিসি কর্তৃক নব-নির্মিত মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স এ কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থানীয় এতিমখানার হাফেজদের মাধ্যমে কোরআন তেলাওয়াত এবং বাদ মাগরিব মিলাদ মাহফিল ও এই দোয়ার আয়োজন করা হয়। উক্ত বিলাদ মাহফিলে জিটিসির কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, খনির শ্রমিকবৃন্দ এবং এলাকাবাসীরা অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ দিদারুল ইসলাম। 

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মধ্যপাড়া পাথর খনির ঠিকাদার প্রতিষ্ঠান জার্মানিয়া -ট্রেষ্ট কনসোটিয়াম (জি টি সি) এর চেয়ারম্যান ডক্টর সিরাজুল ইসলাম কাজী এবং জার্মানিয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম ও জার্মানিয়া কর্পোরেশন লিমিটেড এর পরিবারবর্গ।

উল্লেখ্য যে,খালেদা জিয়ার মৃত্যুতে জিটিসি’র জেনারেল ম্যানেজার মোঃ জাবেদ সিদ্দিকীর নির্দেশে গতকাল বুধবার পাথর খনিতে কর্মরত সকল বিদেশীগণ কর্মবিরতি পালন করবেন এবং খনির সকল কার্যক্রম বন্ধ রাখা হয়। এ সময় প্রিন্ট মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image