আজঃ মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ -এ ৩ চৈত্র ১৪৩২ - ২৮ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ১১ দিন বন্ধ • হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার • ঈদযাত্রায় চোখ রাঙাচ্ছে উড়ালসেতু • ঈদ যাত্রায় রেলবহরে যুক্ত হলো ৫টি রেলইঞ্জিন • গাইবান্ধার নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা বিনিময় • পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ১১ দিন বন্ধ • হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার • ঈদযাত্রায় চোখ রাঙাচ্ছে উড়ালসেতু • ঈদ যাত্রায় রেলবহরে যুক্ত হলো ৫টি রেলইঞ্জিন • গাইবান্ধার নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার ১

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রুকুনুজ্জামান

রুকুনুজ্জামান , পার্বতীপুর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 25 ডিসেম্বর, 2025

দিনাজপুরের পার্বতীপুরে বুধবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যক্তি আটক ।

জানাযায়, বুধবার (২৪ ডিসেম্বর) দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে, এম এ ফারুক অফিসার ইনচার্জ, পার্বতীপুর মডেল থানার নেতৃত্বে পার্বতীপুর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে পৌর শহরের গুলপাড়া এলাকার বাসিন্দা শামিম হোসেন ওরফে গুড্ডু (৩৯) দীর্ঘদিন যাবৎ নিজ বাড়ি থেকে মাদকের ব্যবসা করে আসছিলো, রাত ৭টার দিকে ওই বাড়িতে অভিযান  পরিচালনা করা হয়। সে সময় আটক ব্যক্তির শামিমের ঘর তল্লাশী করে মোট ১৩৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় মাদকের বোতল জব্দ করা হয়। উদ্ধার হওয়া মাদকের মধ্যে ৮০ বোতল ফেয়ারডিল এবং ৫৫ বোতল উইংকস সিরিক্স সিরাপ রয়েছে। যা ভারতে কাঁশির ওষুধ হিসেবে ব্যবহার করা হলেও দামে কম হওয়ায়  বাংলাদশে ফেন্সিডিলের বিকল্প হিসেবে সেবন করা হয়। জব্দকৃত এসব মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক সাংবাদিকদের বলেন, 'আটক শামিম হোসেন গুড্ডুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।'

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image