আজঃ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ -এ ২৮ চৈত্র ১৪৩২ - ২৩ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা.জাহিদ হোসেন এমপি • পঞ্চগড়ে গভীর রাতে আগুনে পুড়লো ৪ দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা • তারাগঞ্জে শ্মশানে স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বস্তিকার' নগদ টাকা, টিউবওয়েল ও গাছের চারা প্রদান • গাইবান্ধার চরাঞ্চলগুলোতে নেই পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান : বিপাকে শিক্ষার্থীরা • হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার • পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা.জাহিদ হোসেন এমপি • পঞ্চগড়ে গভীর রাতে আগুনে পুড়লো ৪ দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা • তারাগঞ্জে শ্মশানে স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বস্তিকার' নগদ টাকা, টিউবওয়েল ও গাছের চারা প্রদান • গাইবান্ধার চরাঞ্চলগুলোতে নেই পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান : বিপাকে শিক্ষার্থীরা • হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

ফুলছড়ির চরাঞ্চলে কৃষিপণ্যের ন্যায্যমূল্যের দাবিতে প্রতিবাদ কর্মসূচি

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান , সাঘাটা , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 20 আগস্ট, 2025

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে কৃষিপণ্য বাজারজাতকরণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে এক প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোট ‘জিকা’র উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এসকেএস ফাউন্ডেশন বাস্তবায়িত কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নারী-পুরুষসহ স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ অংশ নেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, চরাঞ্চলে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে কৃষকরা বঞ্চিত হচ্ছেন। উৎপাদন ব্যয় বেশি হলেও বাজার ব্যবস্থাপনার অভাবে কৃষকদের কম দামে পণ্য বিক্রি করতে হচ্ছে। এছাড়া যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে পরিবহণ খরচ বেড়ে লাভের পরিমাণ আরও কমে যাচ্ছে।

ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া বলেন, “ফুলছড়ি উপজেলার অধিকাংশ অংশ নদী ও চরবেষ্টিত হওয়ায় প্রতিবছর বন্যা ও নদীভাঙনের ফলে যোগাযোগ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। কৃষকরা বাধ্য হয়ে স্থানীয় হাটে পণ্য কম দামে বিক্রি করেন। সমস্যা সমাধানে কৃষক দল গঠন করে কালেকশন পয়েন্ট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে বড় ব্যবসায়ীরা সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য কিনতে পারেন। ইতোমধ্যে তিনটি ইউনিয়নে এ কার্যক্রম সম্প্রসারণের চেষ্টা চলছে।”

এ বিষয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জগৎ বন্ধু মণ্ডল বলেন, “চরের কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনসহ সব দপ্তর একসাথে কাজ করছে। অল্প সময়ের মধ্যেই কৃষকরা এর সুফল পাবেন।”

কর্মসূচিতে জিকা কমিটির সভাপতি এস এম ইব্রাহীম আলী, সহ-সভাপতি বিথী বেগম, সদস্য আমিনুল ইসলাম, বিলকিস বেগম, আব্দুর রাজ্জাক, আবুল হাসেমসহ অন্যান্য নেতৃবৃন্দ চরাঞ্চলে কৃষিপণ্যের সঠিক বাজারজাতকরণ, সংরক্ষণ ব্যবস্থা উন্নয়ন এবং যোগাযোগ অবকাঠামো দ্রুত উন্নত করার দাবি জানান।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image