আজঃ শনিবার, ২৮ মার্চ, ২০২৬ -এ ১৪ চৈত্র ১৪৩২ - ৯ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• তারাগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠে বসছে বাজার : খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা • দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করছে সরকার : ডা. জাহিদ হোসেন • গাইবান্ধায় পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত নেতা আটক • কাউনিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী • চিরিরবন্দরে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ • তারাগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠে বসছে বাজার : খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা • দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করছে সরকার : ডা. জাহিদ হোসেন • গাইবান্ধায় পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত নেতা আটক • কাউনিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী • চিরিরবন্দরে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২

গাইবান্ধায় থানায় ঢুকে জামায়াত নেতার হামলা, ওসিসহ আহত ৮

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 26 মার্চ, 2026

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে পুলিশের ওপর হামলা চালিয়ে ওসিসহ আটজনকে আহত করার মামলায় যুব জামায়াতের এক নেতাসহ আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন এক গণমাধ্যম কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাত ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যুব জামায়াত নেতা মাহমুদুল হাসান পলাশ কয়েকজন সহযোগী নিয়ে একটি অভিযোগের বিষয় নিয়ে থানায় যান। এসময় একটি দোকান বন্ধের দাবিকে কেন্দ্র করে ওসির সঙ্গে তার তর্কবিতর্কের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই নেতা ও তার সঙ্গে থাকা লোকজন ওসির ওপর চড়াও হন। এ পরিস্থিতিতে অন্য পুলিশ সদস্যরা সেখানে এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়। এতে নারী সদস্যসহ অন্তত ৮ জন পুলিশ আহত হন। পরে তাদেরকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল্লাহ সোহাগ বলেন, বুধবার রাত সোয়া দশটার দিকে এএসআই রুহুল আমিন ও এসআই রাসেলসহ আহত সাতজন পুলিশ সদস্য চিকিৎসা নেন। তাদের মধ্যে কয়েকজনকে আউটডোরে চিকিৎসা দেওয়া হয় এবং কয়েকজনকে ভর্তি করা হয়েছে।

এদিকে, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তৌহিদুল ইসলাম নামে এক স্থানীয় গণমাধ্যমকর্মীকে আটক করেছে পুলিশ।

ঘটনার পর থানায় গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা। গাইবান্ধা জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান রোকন বলেছেন, আমাদের পরিষ্কার কথা, ওই ঘটনায় যারা জড়িত এবং অপরাধী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। তবে, অন্যায়ভাবে কাউকে যেন হয়রানি না করা হয়।

গাইবান্ধা পুলিশ সুপার জসীম উদ্দিন জানিয়েছেন, যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক পলাশ থানায় গিয়ে পুলিশের ওপর চড়াও হয়েছেন। ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image