আজঃ মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ -এ ৩ চৈত্র ১৪৩২ - ২৮ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ১১ দিন বন্ধ • হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার • ঈদযাত্রায় চোখ রাঙাচ্ছে উড়ালসেতু • ঈদ যাত্রায় রেলবহরে যুক্ত হলো ৫টি রেলইঞ্জিন • গাইবান্ধার নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা বিনিময় • পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ১১ দিন বন্ধ • হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার • ঈদযাত্রায় চোখ রাঙাচ্ছে উড়ালসেতু • ঈদ যাত্রায় রেলবহরে যুক্ত হলো ৫টি রেলইঞ্জিন • গাইবান্ধার নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা বিনিময়

২৯ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে আসন পূনঃউদ্ধারে মরিয়া জামাত- জাতীয় পার্টি

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নুরুন্নবী মিয়া

মোঃ নুরুন্নবী মিয়া , সুন্দরগঞ্জ , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 12 জানুয়ারী, 2026

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রতিমুহূর্তে ভোটারদের মাঝে বাড়ছে কৌতুহল,জমে উঠেছে ভোটের মাঠ।নিজ নিজ দলের প্রার্থীকে জিতিয়ে রাখতে চায়ের কাপে তুলছে ঝড়।আলোচনায় বিষয়বস্তু একটায় কে হচ্ছেন ২৯ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের কান্ডারী।

ভোটারদের সাথে কথা বলে জানা যায় আসন্ন ১২ ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনে আসন পূনঃউদ্ধারে মরিয়া জামাত ও জাতীয় পার্টি।জামাত- জাতীয় পার্টি দাবী তাদের ঘাটি বলে পরিচিত এ আসনটিতে জাতীয় পার্টি এ পর্যন্ত ২টি উপনির্বাচন সহ ৯টি সংসদ নির্বাচনে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।চার দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামী বাংলাদেশ এর আবু সালেহ মোহাম্মদ আবদুল আজিজ একবার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন।

জাতীয় পার্টির দূর্গ খ্যাত এ আসনটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে এখন পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশ এগিয়ে রয়েছে।ভোটের আর মাত্র এক মাস বাকী থাকলেও জাতীয় পার্টির দৃশ্যমান তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। জাতীয় পার্টি থেকে এ আসনে দুই বারের নির্বাচিত সাংসদ,  দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী লাঙ্গল প্রতীকে নির্বাচন করবেন।অপর দিকে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর প্রার্থী অধ্যাপক মোঃ মাজেদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন।মূলত জামায়াতে ইসলামী বাংলাদেশ ও জাতীয় পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই এর সম্ভবনা রয়েছে বলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করেন।গুঞ্জন শোনা যাচ্ছে বিএনপির সাথে জাতীয় পার্টির আসন সমঝোতায় বিএনপি এ আসনটি জাতীয় পার্টিকে ছাড় দিলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা মূলক লড়াই হবে বলে সাধারণ ভোটাররা মনে করেন।এছাড়াও বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ডা.জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী,এডিপির শরিফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোস্তফা মহসিন সর্দার রয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে তরুণ ভোটাররা হতে পারে  ট্রাম কার্ড।এ আসনটির ৪ লাখ ১৯ হাজার ১১১ ভোটারের মধ্যে প্রায় অর্ধেকের বেশি তরুন ভোটার।নিজ নিজ দলের নেতা কর্মী ও সমর্থকের বাহিরে থাকা এসব সাধারণ ভোটার নির্বাচনে ফলাফলে প্রভাব ফেলতে পারে। জামাত ও জাতীয় পার্টির মধ্যে যে প্রার্থী তরুণদের কাছে টানতে পারবে সেই দলের প্রার্থী নির্বাচিত হবার সম্ভাবনা রয়েছে।তাছাড়া এ আসনের প্রায় ৩০ শতাংশ ভোটার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন।

১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ২৯ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনটিতে আগামী ১২ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ এর মধ্যে দ্বিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। 

উল্লেখ্য এ আসন থেকে প্রথম সাংসদ নির্বাচিত হন জাতীয় পার্টির মোঃ হাফিজুর রহমান (১৯৮৬-১৯৯১)।২য় দফায় তিনি পূনরায় সংসদ নির্বাচিত হন টানা ১৯৮৬-৯৬ পর্যন্ত দ্বায়িত্ব পালন করেন।১৯৯৬ সালে একই দলের মোঃ ওহেদুজ্জামান সরকার বাদশা সংসদ সদস্য নির্বাচিত হন।জাতীয় পার্টির দূর্গ খ্যাত এ আসনটি প্রথম বার হাতছাড়া হয় ২০০১ সালে। চারদলীয় জোট প্রার্থী জামায়াতে ইসলামী বাংলাদেশ এর আবু সালেহ মোহাম্মদ আবদুল আজিজ ৭৫,৪৭৮ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে জাতীয় পার্টি থেকে আসনটি পূনঃউদ্ধার করেন কর্নেল আব্দুল কাদের খান।২০১৪ সালে এ আসনটিতে নাটকীয় পরিবর্তন ঘটে। ২০১৭ সালের উপনির্বাচনে জাতীয় পার্টি থেকে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রথমবার ৬ মাসের জন্য সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পূনরায় ৫ বছরের জন্য জনগণের ম্যনডেট নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। 


২টি উপনির্বাচন সহ মোট ৯টি নির্বাচন পর্যালোচনা করে দেখা যায় এ আসনি বরাবরে জাতীয় পার্টির দখলে ছিলো।দ্বিতীয় অবস্থানে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে জামায়াতে ইসলামী বাংলাদেশ একবার জিতেছে।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনটিতে এখন পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশ মাঠ জরিপে এগিয়ে রয়েছে। বিএনপির সাথে আসন সমঝোতা হলেই শুধুমাত্র দ্বিমুখী লড়াইয়ের সম্ভবনা রয়েছে।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image