আজঃ মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ -এ ৩ চৈত্র ১৪৩২ - ২৮ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ১১ দিন বন্ধ • হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার • ঈদযাত্রায় চোখ রাঙাচ্ছে উড়ালসেতু • ঈদ যাত্রায় রেলবহরে যুক্ত হলো ৫টি রেলইঞ্জিন • গাইবান্ধার নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা বিনিময় • পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ১১ দিন বন্ধ • হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার • ঈদযাত্রায় চোখ রাঙাচ্ছে উড়ালসেতু • ঈদ যাত্রায় রেলবহরে যুক্ত হলো ৫টি রেলইঞ্জিন • গাইবান্ধার নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা বিনিময়

গাইবান্ধা-০১(সুন্দরগঞ্জ) আসনে প্রাথমিক যাচাই-বাছাই শেষ, ৫ জনের মনোনয়নপত্র বাতিল

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নুরুন্নবী মিয়া

মোঃ নুরুন্নবী মিয়া , সুন্দরগঞ্জ , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 2 জানুয়ারী, 2026

গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তার সম্মেলন কক্ষে শুক্রবার (০২ জানুয়ারী) সকাল ১০ টা থেকে দুপুর  ১২টা পর্যন্ত  গাইবান্ধা-০১ সুন্দরগঞ্জ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র  যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। 

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাইবান্ধা-০১(সুন্দরগঞ্জ) আসনের জামায়াতের প্রার্থী সহ ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়নপত্র বাতিল প্রার্থীরা হলেন, গাইবান্ধা-০১ সুন্দরগঞ্জ আসনে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকুরি করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর  প্রার্থী মো: মাজেদুর রহমান, সমর্থনকারী ভোটার  সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোছা: সালমা আক্তার, স্বতন্ত্র প্রার্থী মোঃ মোস্তফা মহসিন, দলের মনোনয়ন সঠিক না হওয়ায়  ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রমজান আলী ও জাতীয় পার্টির প্রার্থী মোঃ মাহফুজুল হক সরদার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গাইবান্ধা  রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা যাচাই-বাছাইয়ের এই ফলাফল জানান। 

গাইবান্ধায়-০১ সুন্দরগঞ্জ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image