আজঃ শনিবার, ২৮ মার্চ, ২০২৬ -এ ১৪ চৈত্র ১৪৩২ - ৯ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• তারাগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠে বসছে বাজার : খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা • দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করছে সরকার : ডা. জাহিদ হোসেন • গাইবান্ধায় পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত নেতা আটক • কাউনিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী • চিরিরবন্দরে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ • তারাগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠে বসছে বাজার : খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা • দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করছে সরকার : ডা. জাহিদ হোসেন • গাইবান্ধায় পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত নেতা আটক • কাউনিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী • চিরিরবন্দরে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২

সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নুরুন্নবী মিয়া

মোঃ নুরুন্নবী মিয়া , সুন্দরগঞ্জ , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 26 মার্চ, 2026

৫৬ বছরে পা রাখলো বাংলাদেশ। ত্রিশ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি পৃথিবীর মানচিত্রে একটি ভূখন্ড, রক্তে রঞ্জিত একটি পতাকা,পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  মিজ্ ঈফফাত জাহান তুলি।

এসময় থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম সহ ২৯ গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসনের মাননীয় সাংসদ মোঃ মাজেদুর রহমান ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মহান ২৬ মার্চকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮ ঘটিকায় বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এতে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনাড়ম্বর ও জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ মাজেদুর রহমান।কুচকাওয়াজ অনুষ্ঠানের সূচনা বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিজ ঈফফাত জাহান তুলি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা জ্ঞাপন করেন ৩৬ জুলাই ২০২৪ এর বিপ্লবের সকল শহীদদের।

পরে সকল শহীদ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ২৯ গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসনে সাংসদ মোঃ মাজেদুর রহমান, থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, বাংলাদেশ জামায়েত ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আমীর শহিদুল ইসলাম মন্জু, উপজেলা সাবেক পৌর মেয়র নুরুন্নবী প্রামানিক সাজু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন সহ প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়ন্ত কুমার।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image