আজঃ শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ -এ ২৪ শ্রাবণ ১৪৩৩ - ২৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• গাইবান্ধায় নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ • সাঘাটায় আহত জামায়াত কর্মী সালাহউদ্দিনের মৃত্যু • পীরগাছায় ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় থানা ঘেরাও • তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্পদিনেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • গাইবান্ধায় নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ • সাঘাটায় আহত জামায়াত কর্মী সালাহউদ্দিনের মৃত্যু • পীরগাছায় ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় থানা ঘেরাও • তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্পদিনেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ

লালমনিরহাটের মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সিরাজগঞ্জ থেকে গ্রেফতার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রহিম বাবু

রহিম বাবু , 42 , লালমনিরহাট প্রতিনিধিঃ

আপডেটঃ 23 মে, 2026

লালমনিরহাটের কালীগঞ্জ থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২২ মে) রাত ২টা ২০ মিনিটে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামির নাম মোঃ ফারুক হোসেন (৩৫)। তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার শ্রীখাতা ডারারপাড় এলাকার আজিজুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্র ধারণ করে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জের একটি যৌথ আভিযানিক দল ওই অভিযান পরিচালনা করে।

র‌্যাব সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলার সেশন মামলা নং-৯৩/২৩ এবং জিআর-৩২৭/২২ (কালীগঞ্জ) মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় আদালত ফারুক হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকেই তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, মাদক, হত্যা, অপহরণ, ধর্ষণ, প্রতারণা ও রাহাজানিসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image