আজঃ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ -এ ২৩ মাঘ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• ওয়াটারএইড বাংলাদেশের ব্লু বিজনেস আইডিয়া কম্পিটিশনে টপ–১০ এ বেরোবি'র টিম বিনোভা • বেকার যুবকদের হাতকে কর্মের হাতে পরিনত করতে চাই : আনোয়ারুল ইসলাম • সুন্দরগঞ্জে লাঙ্গল কাঁধে ও হ্যান্ডবিল দিয়ে তৈরি অভিনব পোষাকে নির্বাচনী প্রচারণা, নজর কেড়েছে ভোটারদের • গাইবান্ধায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান • রাজনীতি করবেন করেন, কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না : মির্জা ফখরুল ইসলাম আলমগীর • ওয়াটারএইড বাংলাদেশের ব্লু বিজনেস আইডিয়া কম্পিটিশনে টপ–১০ এ বেরোবি'র টিম বিনোভা • বেকার যুবকদের হাতকে কর্মের হাতে পরিনত করতে চাই : আনোয়ারুল ইসলাম • সুন্দরগঞ্জে লাঙ্গল কাঁধে ও হ্যান্ডবিল দিয়ে তৈরি অভিনব পোষাকে নির্বাচনী প্রচারণা, নজর কেড়েছে ভোটারদের • গাইবান্ধায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান • রাজনীতি করবেন করেন, কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কিশোরগঞ্জে ৬৫০ সনাতন ধর্মাবলম্বী ও ১০ জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Default Avatar

রাশেদ নিজাম শাহ , কিশোরগঞ্জ , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 22 নভেম্বর, 2025

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক যোগদান অনুষ্ঠানে বিএনপিতে নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছেন ৬৫০ জন সনাতন ধর্মাবলম্বী এবং জামায়াতে ইসলামীর ১০ জন কর্মী।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে বড়ভিটা ইউনিয়নের ক্যামেরার বাজারস্থ মেলাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন হয়। ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও সনাতন ধর্মাবলম্বীদের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

নতুন যোগদানকারীরা নীলফামারী–৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরেশ চন্দ্র রায় এবং পরিচালনা করেন কিশোর রায়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, জনগণ বিএনপির প্রতি আস্থা রেখে দলে যোগ দিচ্ছে; এ সমর্থন আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, যুবদল।

অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

আমাদের ৯০-এর শৈশব: যে সময় আর ফিরে আসবে না
এ যেন নদী নয়, অনিশ্চয়তার আর্তনাদ।
মানুষ অভাগা জন্মায় না; তাকে অভাগা বানিয়ে রাখার জন্য সমাজ, রাষ্ট্র ও বাস্তবতার সমন্বিত অনীহাই যথেষ্ট।
আমরা এই মহামূল্যবান পৃথিবীর যোগ্য সন্তান হতে চেয়েছি।