আজঃ বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ -এ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ - ৪ জ্বিলহজ্জ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• দিনাজপুরে অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লক্ষ টাকা জরিমানা • পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন • "পণ্য বিক্রির আগেই পুলিশ! গাইবান্ধায় ইয়াবাসহ ধরা মাদক কারবারি ফিরোজ।" • বেরোবিতে বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত • পঞ্চগড়ে শিশুদের "মিড ডে মিলে" নষ্ট দুধ পরিবেশেনর অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান রংপুরের আরডি ফুড এন্ড প্রাইভেট লিঃ এর বিরুদ্ধে • দিনাজপুরে অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লক্ষ টাকা জরিমানা • পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন • "পণ্য বিক্রির আগেই পুলিশ! গাইবান্ধায় ইয়াবাসহ ধরা মাদক কারবারি ফিরোজ।" • বেরোবিতে বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত • পঞ্চগড়ে শিশুদের "মিড ডে মিলে" নষ্ট দুধ পরিবেশেনর অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান রংপুরের আরডি ফুড এন্ড প্রাইভেট লিঃ এর বিরুদ্ধে

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনার খবর সংগ্রহে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্য

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আল মাহমুদ দোলন

আল মাহমুদ দোলন , বোদা , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 20 মে, 2026

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলা ও মারধরের শিকার হয়েছেন জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সদস্য ফরিদুল ইসলাম। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এশিয়ান মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় একই স্থানে ট্রাকচাপায় পাপরী রানী রায় নামে ছয় বছর বয়সী এক শিশু নিহত হয়। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় কয়েকটি যানবাহনেও ভাঙচুরের ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে দেবীগঞ্জ থানায় কর্মরত তিনজন ডিএসবি সদস্য ঘটনাস্থলে যান। তাদের মধ্যে দুজন মরদেহের কাছে গিয়ে তথ্য সংগ্রহ করলেও ফরিদুল ইসলাম ট্রাকটি যেখানে আটক রাখা হয়েছিল সেখানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক সূত্রের দাবি, অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা আরেকটি ট্রাকে ভাঙচুরের চেষ্টা করলে ফরিদুল ইসলাম দূর থেকে একটি ছবি তোলেন এবং থানার ডিউটি অফিসারকে ফোনে পরিস্থিতি জানান। এ সময় স্থানীয় ইউপি সদস্য সন্তোষ রায়ের ভাইয়ের নেতৃত্বে ১০ থেকে ১২ জন যুবক তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলেও অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদুল ইসলাম নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহের দায়িত্বে রয়েছেন বলে জানালেও তাকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা সেখান থেকে চলে যায়।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আহত অবস্থায় ফরিদুল ইসলাম পুলিশের গাড়ির কাছে গেলে অন্য সদস্যরা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বপূর্ণ সাহা বলেন, রাত ১০টা ২০ মিনিটে ফরিদুল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মাথাতেও আঘাত পেয়েছেন। তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ফরিদুল ইসলামের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি কোনো বক্তব্য দিতে পারবেন না।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিফাত-ই-রাব্বান বলেন, আমরা বিষয়টি অবগত আছি। এ ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image