আজঃ বুধবার, ১৩ মে, ২০২৬ -এ ৩০ বৈশাখ ১৪৩৩ - ২৬ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• দিনাজপুরে কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি কুড়িগ্রাম থেকে গ্রেফতার • ভুরুঙ্গামারীতে এলসিএস সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ • "পচন রোধে আধুনিক প্রযুক্তি : ফুলছড়ির পেঁয়াজ চাষীদের উপহার এয়ার ফ্লো মেশিন • বেরোবিতে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির দায়িত্বে জায়ীদ ও আজিজ • ঠাকুরগাঁওয়ের তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে: ফখরুল কন্যা ডক্টর শামারুহ মির্জা • দিনাজপুরে কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি কুড়িগ্রাম থেকে গ্রেফতার • ভুরুঙ্গামারীতে এলসিএস সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ • "পচন রোধে আধুনিক প্রযুক্তি : ফুলছড়ির পেঁয়াজ চাষীদের উপহার এয়ার ফ্লো মেশিন • বেরোবিতে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির দায়িত্বে জায়ীদ ও আজিজ • ঠাকুরগাঁওয়ের তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে: ফখরুল কন্যা ডক্টর শামারুহ মির্জা

কাউনিয়ায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ জহির রায়হান

মোঃ জহির রায়হান , কাউনিয়া , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 12 মে, 2026

রংপুরের কাউনিয়া উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় উপজেলার দুই ইউনিয়নে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার সারাই ইউনিয়নের ধুমগাড়া নদী ও কুর্শা ইউনিয়নের সিঙ্গারকুড়া এলাকায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন।

জানা যায়, সারাই ইউনিয়নের খাল পুনঃখনন প্রকল্পে ১ কোটি ১৫ লাখ ৯১ হাজার টাকা এবং কুর্শা ইউনিয়নের খাল পুনঃখনন প্রকল্পে ১ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান,কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ,সারাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, কুর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাব হোসেন, সারাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাজান মিয়াসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন জলাবদ্ধতা নিরসন হবে, অন্যদিকে খালগুলোর নাব্যতা ফিরে আসবে। পাশাপাশি এ কর্মসূচির মাধ্যমে কর্মহীন মানুষের জন্য অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image