আজঃ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ -এ ৪ বৈশাখ ১৪৩৩ - ২৯ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির সাবেক সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন • দিনাজপুরে ব্র্যাকের হাইব্রিড ধানের ফলন বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত • ঘোড়াঘাটে ভটভটির ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত • বেরোবিতে বিজ্ঞান অনুষদের প্রথম গবেষণা সেমিনার অনুষ্ঠিত • চিরিরবন্দরে ২০ পিস টাপেন্ডাউল ট্যাবলেটসহ যুবক আটক • সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির সাবেক সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন • দিনাজপুরে ব্র্যাকের হাইব্রিড ধানের ফলন বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত • ঘোড়াঘাটে ভটভটির ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত • বেরোবিতে বিজ্ঞান অনুষদের প্রথম গবেষণা সেমিনার অনুষ্ঠিত • চিরিরবন্দরে ২০ পিস টাপেন্ডাউল ট্যাবলেটসহ যুবক আটক

দিনাজপুরে ব্র্যাকের হাইব্রিড ধানের ফলন বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 16 এপ্রিল, 2026

আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধি নিশ্চিত করতে দিনাজপুরের চিরিরবন্দরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার ভূষিরবন্দর এলাকার ১১নং তেতুলিয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ব্র্যাক সীড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।

কর্মশালায় মাটি পরীক্ষা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, সুষম সার প্রয়োগ এবং উন্নতমানের বীজ ব্যবহারের মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ব্র্যাকের উদ্ভাবিত বিভিন্ন বীজের গুণগত মান ও কার্যকারিতা তুলে ধরা হয়।

বিশেষভাবে কৃষকদের সামনে ব্র্যাক ধান-১ এর পরিচিতি তুলে ধরা হয়। বক্তারা জানান, ব্র্যাক ধান-১ একটি উন্নতমানের হাইব্রিড জাত, যা তুলনামূলক কম সময়ে অধিক ফলন দিতে সক্ষম এবং রোগবালাই প্রতিরোধ ক্ষমতাও বেশি। সঠিক পরিচর্যা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এই জাতের ধান থেকে কৃষকরা লাভজনক উৎপাদন পেতে পারেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মোঃ আফজাল হোসেন। তিনি বলেন, “বর্তমান কৃষিতে টেকসই উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। কৃষকদের নিয়মিত মাটি পরীক্ষা করে সঠিক সার ও উন্নত বীজ ব্যবহার করতে হবে। এতে উৎপাদন বাড়ার পাশাপাশি খরচও কমানো সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সীড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের আরএসএম কৃষিবিদ মোঃ মোফা খায়রুল ইসলাম। তিনি বলেন, “উন্নত হাইব্রিড বীজের পাশাপাশি পরিবেশবান্ধব জৈব বালাইনাশক ব্যবহারে কৃষকদের গুরুত্ব দিতে হবে। এতে ফসলের ক্ষতি কমবে এবং মাটির স্বাভাবিক উর্বরতা বজায় থাকবে। আমরা চাই কৃষকরা নিরাপদ ও টেকসই কৃষির দিকে এগিয়ে আসুক।”

এছাড়াও টিএসও হারুন অর রশিদ ও কৃষিবিদ আব্দুল্লাহ মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা, রোগবালাই দমন এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি নিয়ে কৃষকদের বাস্তবভিত্তিক পরামর্শ দেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা সমন্বয়ক অমল কুমার দাস। তিনি বলেন, “কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে কৃষকরা সরাসরি প্রশিক্ষণ নিয়ে নিজেদের উৎপাদন সক্ষমতা বাড়াতে পারবেন।”

শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ব্র্যাকের হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়। একই সঙ্গে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image