আজঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬ -এ ২ চৈত্র ১৪৩২ - ২৭ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• হঠাৎ বৃষ্টিতে হিলিতে তলিয়ে গেছে আলুর ক্ষেত • আলোচিত সেই পকেটমার র‍্যাবের হাতে গ্রেপ্তার • দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরার সাথে শেখপুরা শ্রমিক দলের সাক্ষাৎ • রংপুরে মোতাহার গ্রুপের উদ্যোগে ইউসেপের শিক্ষার্থীদের ঈদ উপহার প্রদান • গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন ডা. মইনুল হাসান সাদিক • হঠাৎ বৃষ্টিতে হিলিতে তলিয়ে গেছে আলুর ক্ষেত • আলোচিত সেই পকেটমার র‍্যাবের হাতে গ্রেপ্তার • দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরার সাথে শেখপুরা শ্রমিক দলের সাক্ষাৎ • রংপুরে মোতাহার গ্রুপের উদ্যোগে ইউসেপের শিক্ষার্থীদের ঈদ উপহার প্রদান • গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন ডা. মইনুল হাসান সাদিক

দিনাজপুরে জনতা ব্যাংক বাহাদুর বাজার শাখার নতুন ভবনে কার্যক্রম শুরু

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 8 ফেব্রুয়ারি, 2026

দিনাজপুরে জনতা ব্যাংক পিএলসি বাহাদুর বাজার শাখার নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে নামফলক উন্মোচন ও ফিতা কেটে নতুন ভবনের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। ব্যাংকটি বাহাদুর বাজার উত্তরা মার্কেট থেকে ঠিকানা পরিবর্তন করে স্টেশন রোড গুলশান ট্রেড সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। এখন থেকে গ্রাহকদেরকে নতুন ঠিকানায় লেনদেন করার জন্য বলা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি’র রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল বারেক চৌধুরী। তিনি নতুন ভবনের উদ্বোধন ঘোষণা করেন এবং বলেন, জনতা ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন ভবনে কার্যক্রম শুরু হওয়ায় গ্রাহকরা আরও উন্নত ও আধুনিক সেবা পাবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক মোঃ আশরাফুজ্জামান, সহকারী মহাব্যবস্থাপক মোঃ সাজ্জাদ হোসেন এবং কর্পোরেট ব্রাঞ্চের এজিএম আল-মামুন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহাদুর বাজার শাখার ব্যবস্থাপক মোঃ গালাম মোস্তফা।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, জনতা ব্যাংক দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে সাধারণ মানুষের কাছে সহজলভ্য ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে। নতুন ভবনে কার্যক্রম শুরু হওয়ায় গ্রাহকরা আরামদায়ক পরিবেশে সেবা নিতে পারবেন। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের আর্থিক কার্যক্রমে গতি আসবে।

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা জনতা ব্যাংকের নতুন ভবন উদ্বোধনকে দিনাজপুরের অর্থনৈতিক কর্মকাণ্ডে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

জনতা ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন ভবনে আধুনিক ব্যাংকিং সুবিধা, ডিজিটাল সেবা এবং গ্রাহকবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। এর মাধ্যমে দিনাজপুর অঞ্চলের গ্রাহকরা আরও দ্রুত ও কার্যকর সেবা পাবেন।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image