হাকিমপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেটর সভা অনুষ্ঠিত
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফল বাস্তবায়নের লক্ষ্যে এক কো-অর্ডিনেটর সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, তানভীর হাসনাত রবিন ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা।
সভায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও অংশীজনরা অংশগ্রহণ করে মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম জোরদার করার বিষয়ে মতামত প্রদান করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশুদের সুরক্ষায় হাম-রুবেলা টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচি সফল করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন