সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় সেই ইউপি সদস্যকে শোকজ।
ভিজিএফ চাল বিতরণে অনিয়মের সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় ৩ নং আলীহাট ইউনিয়নের ইউপি সদস্য দিলদার হোসেনকে শোকজ করা হয়েছে। শনিবার হাকিমপুর ইউএনও অশোক বিক্রম চাকমা বিষটি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বুধবার ৩ টি ইউনিয়ন ও একটি পৌর সভায় ভিজিএফ চাল বিতরণ চলছিল। ভিজিএফ চাল ওজনে কম দেওয়ায় দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক প্রশ্ন করলে তাঁকে লাঞ্জিত করা হয়। পরদিন বৃহষ্পতিবার চাল বিতরণে দূর্ণীতি ও সাংবাদিক লাঞ্চিত করার অপরাধে তাকে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়। আগামী রোববারের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। উপযুক্ত জবাব না পেলে তার বিরুদ্ধে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত শনিবার উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌর সভায় ভিজিএফ চাল বিতরণ করা হয়। ৩ নং আলীহাট আউনিয়নে চাল বিতরণে ব্যাপক দূর্ণীতি করা হয়। দূর্নীতির সেই সংবাদ সংগ্রহে গেলে ৭ নং ওয়ার্ড সদস্য দিলদার হোসেন সমকালের সাংবাদিকে ইউনিয়ন পরিষদ থেকে ধাক্কা দিয়ে বের করে দেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন