আজঃ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ -এ ১০ বৈশাখ ১৪৩৩ - ৬ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• চিরিরবন্দরে অবৈধভাবে পেট্রোল মজুতের ঘটনায় জরিমানা ও তেল জব্দ। • এসএসসি পরীক্ষায় না বসা শিক্ষার্থী ইস্যুতে মুখ খুললেন সেই প্রধান শিক্ষক • ঘোড়াঘাটে দূটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক • প্রতিবেশী চাচার বাসায় কলেজ ছাত্রী ভাতিজির অনশন • ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের সাথে জনসংগঠন ও ভূমিহীন সমন্বয় সভা • চিরিরবন্দরে অবৈধভাবে পেট্রোল মজুতের ঘটনায় জরিমানা ও তেল জব্দ। • এসএসসি পরীক্ষায় না বসা শিক্ষার্থী ইস্যুতে মুখ খুললেন সেই প্রধান শিক্ষক • ঘোড়াঘাটে দূটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক • প্রতিবেশী চাচার বাসায় কলেজ ছাত্রী ভাতিজির অনশন • ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের সাথে জনসংগঠন ও ভূমিহীন সমন্বয় সভা

এসএসসি পরীক্ষায় না বসা শিক্ষার্থী ইস্যুতে মুখ খুললেন সেই প্রধান শিক্ষক

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসুদ রানা

মাসুদ রানা , খানসামা , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 23 এপ্রিল, 2026

দিনাজপুরের খানসামা উপজেলার চকরামপুর উচ্চ বিদ্যালয়–এর প্রধান শিক্ষক শরিফুল ইসলাম লিপুর বিরুদ্ধে ওঠা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষিকাবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে ‘প্রধান শিক্ষকের গাফিলতি, এসএসসি পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী’ শিরোনামসহ একাধিক সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক শরিফুল ইসলাম লিপু বলেন, সংশ্লিষ্ট শিক্ষার্থী নাইম ইসলাম তার বাসায় এসে ফরম ফিলাপের টাকা প্রদান করেছিল; তবে এরপর শিক্ষার্থী কিংবা তার পরিবার বিদ্যালয়ের সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ করেনি। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, ওই শিক্ষার্থী মাদকাসক্ত বলেও বিভিন্ন সূত্রে তথ্য পাওয়া গেছে।

তিনি আরও জানান, নাইম ইসলাম বিদ্যালয়ে অনুষ্ঠিত মোট নয়টি টেস্ট পরীক্ষার মধ্যে মাত্র দুটি পরীক্ষায় অংশগ্রহণ করেছে; বাকি সাতটিতে সে অনুপস্থিত ছিল। বিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী, এমন অবস্থায় তার ফরম ফিলাপ করার কোনো সুযোগই ছিল না। বিষয়টি জানা মাত্রই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে গ্রহণ করা অর্থ ফেরত দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

নিজের বিরুদ্ধে আনা অভিযোগ এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে প্রধান শিক্ষক বলেন, একটি কুচক্রী মহল বিদ্যালয়কে বিতর্কিত করার উদ্দেশ্যে সাংবাদিকদের কাছে ভুল তথ্য সরবরাহ করেছে। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সকলকে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

এদিকে সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের অফিস সহকারীও বক্তব্য রাখেন। তিনি বলেন, নাইম নামের যে শিক্ষার্থী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কেন্দ্র করে সংবাদ প্রকাশ হয়েছে, প্রকৃত ঘটনা তার সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ নয়। ওই শিক্ষার্থী নয়টি পরীক্ষার মধ্যে মাত্র দুটি পরীক্ষায় অংশ নিয়েছিল; বাকি পরীক্ষাগুলোতে সে অনুপস্থিত ছিল।

অফিস সহকারী আরও জানান, শিক্ষার্থীর অনুপস্থিতির কারণ জানতে এলাকায় খোঁজ নেওয়া হলে তাকে পাওয়া যায়নি। স্থানীয়ভাবে জানা গেছে, সে মানসিক সমস্যায় ভুগছিল এবং নেশাজাতীয় অভ্যাসের সঙ্গেও জড়িত ছিল। এসব তথ্য তার মূল প্রতিষ্ঠান ট্যালেন্ট সার্চ রেসিডেন্সিয়াল স্কুল থেকেও নিশ্চিত হওয়া গেছে।

ফরম ফিলাপ প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থী বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত কোনো যোগাযোগ রাখেনি; এমনকি পরীক্ষার মাত্র দুই দিন আগে সে তার সঙ্গে যোগাযোগ করে। পরে জানা যায়, সে সরাসরি প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে টাকা প্রদান করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রধান শিক্ষকই ভালোভাবে জানেন বলেও তিনি উল্লেখ করেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image