আজঃ শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ -এ ২৪ শ্রাবণ ১৪৩৩ - ২৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• গাইবান্ধায় নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ • সাঘাটায় আহত জামায়াত কর্মী সালাহউদ্দিনের মৃত্যু • পীরগাছায় ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় থানা ঘেরাও • তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্পদিনেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • গাইবান্ধায় নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ • সাঘাটায় আহত জামায়াত কর্মী সালাহউদ্দিনের মৃত্যু • পীরগাছায় ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় থানা ঘেরাও • তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্পদিনেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ

ভোটের লড়াইয়ে প্রতিবেশী দুই নেতা : একই গ্রামের দুই প্রার্থীর মনোনয়ন ঘিরে নবাবগঞ্জে চাঞ্চল্য

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Default Avatar

মোঃ রেজাউল করিম স্বাধীন , নবাবগঞ্জ , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 12 জানুয়ারী, 2026

​দিনাজপুর-৬ আসনের নির্বাচনী সমীকরণে এখন টক অব দ্য টাউন নবাবগঞ্জ উপজেলার ‘ভোটারপাড়া’ গ্রাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই একটি গ্রাম থেকেই দুই মেরুর দুই রাজনৈতিক দলের প্রার্থী চূড়ান্ত হয়েছেন। সম্পর্কে তারা প্রতিবেশী এবং পেশায় দুজনেই আইনজীবী। একই গ্রাম থেকে দুই প্রার্থীর এমন লড়াইয়ে ভোটারদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

নির্বাচন কমিশনের বাছাইয়ে বৈধতা পাওয়া এই দুই প্রার্থী হলেন— জেলা বাসদ-এর অন্যতম সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল হাকিম (পিতা: মোঃ ইব্রাহিম) এবং জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মোঃ রেজাউল হক (পিতা: মরহুম আহম্মদ আলী)। দুজনেই ওই গ্রামের যথাক্রমে সোনারপাড়া ও ঘোনারপাড়া অংশের বাসিন্দা।
তফসিল ঘোষণার পর থেকেই বাসদ প্রার্থী অ্যাডভোকেট আব্দুল হাকিম সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রচারণায় সরব রয়েছেন। পিছিয়ে নেই জাতীয় পার্টির অ্যাডভোকেট মোঃ রেজাউল হকও। দুই প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকেই পুরো উপজেলা জুড়ে আলোচনা চলছে— শেষ পর্যন্ত গ্রামের মানুষ কাকে বেছে নেবে?

স্থানীয় বাসিন্দা সোহেল রানা ও তাহাজুলের কণ্ঠে ঝরল গর্বের সুর। তারা বলেন, আমাদের গ্রাম থেকে দুই জন এমপি প্রার্থী হওয়া সৌভাগ্যের বিষয়। এতে আমাদের এলাকার মুখ উজ্জ্বল হয়েছে। তবে ভোট হবে প্রতিযোগিতামূলক, যোগ্য মানুষকেই আমরা নির্বাচিত করতে চাই।

জয়ের ব্যাপারে আশাবাদী বাসদ প্রার্থী আব্দুল হাকিম। তিনি বলেন, আমি সুস্থ প্রতিযোগিতায় বিশ্বাসী। জনসেবার সুযোগ পেলে এলাকার সামগ্রিক উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে কাজ করব।
​অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী রেজাউল হক বলেন, এক গ্রাম থেকে দুই প্রার্থী হওয়া আমাদের নেতৃত্বের সক্ষমতার বহিঃপ্রকাশ। আমি বিশ্বাস করি, এই প্রতিযোগিতার মাধ্যমে গণতন্ত্র আরও মজবুত হবে। জনগণের ভালোবাসাই আমার বড় শক্তি।
দিনাজপুর-৬ (নবাবগঞ্জ-বিরামপুর- ঘোড়াঘাট-হাকিমপুর) আসনে এই দুই প্রার্থীর পাশাপাশি ভোটযুদ্ধে লড়ছেন আরও বেশ কয়েকজন প্রভাবশালী নেতা। এদের মধ্যে রয়েছেন ​ডা. এ জেড এম জাহিদ হোসেন (বিএনপি), ​মোঃ আনোয়ারুল ইসলাম (জামায়াতে ইসলামী), মোঃ ​নুরে আলম সিদ্দিক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ব্যারিস্টার সানি আব্দুল হক (এবি পার্টি), মোঃ ​শাহনেওয়াজ শুভ (স্বতন্ত্র)। 

​ভোটারপাড়ার দুই কৃতী সন্তানের এই লড়াই শুধু ওই গ্রামেই নয়, বরং পুরো দিনাজপুর-৬ আসনের নির্বাচনী আমেজকে নতুন মাত্রা দিয়েছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কার ভাগ্যের চাকা ঘোরে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image