আজঃ সোমবার, ২২ জুন, ২০২৬ -এ ৮ আষাঢ় ১৪৩৩ - ৬ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীর চরে মরিচ ক্ষেতে ১০ ফুটের গাঁজাগাছ, পুলিশি অভিযান উদ্ধার • পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা; ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা • পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ • পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীর চরে মরিচ ক্ষেতে ১০ ফুটের গাঁজাগাছ, পুলিশি অভিযান উদ্ধার • পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা; ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা • পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ

পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 21 জুন, 2026

পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডির নেতৃবৃন্দ ও কৃষকরা। রোববার (২১ জুন) দুপুরে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের কায়েতপাড়া এলাকায় কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষক ও সংগঠনের নেতারা বলেন, কয়েক বছর ধরে আলুর ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা আর্থিকভাবে চরম সংকটে রয়েছেন। এর মধ্যে হঠাৎ করে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধি করায় কৃষকদের উদ্বেগ আরও বেড়েছে। তারা অভিযোগ করেন, বর্তমানে প্রতি বস্তা আলু সংরক্ষণে ৪২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা কৃষকদের জন্য বহন করা অত্যন্ত কঠিন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম। তিনি বলেন, আলু চাষ করে আমরা বারবার লোকসানের মুখে পড়েছি। উৎপাদন খরচ বাড়লেও কৃষক ন্যায্যমূল্য পাচ্ছে না। এর মধ্যে কোল্ড স্টোরেজ ভাড়া বাড়িয়ে দেওয়ায় কৃষকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই আমরা দাবি জানাচ্ছি, কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণ করা হোক।

সংগঠনের সদস্য কৃষক মির্জা সলিমুল্লাহ হক বলেন, এবার আলুর বাজারদর আশানুরূপ ছিল না। আমরা উৎপাদন খরচই তুলতে পারেনি। এখন যদি প্রতি কেজি আলুর বিপরীতে প্রায় ৮ টাকা পর্যন্ত স্টোরেজ ভাড়া দিতে হয়, তাহলে কৃষক আরও ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ভাড়া কমিয়ে আনুক এবং কোল্ড স্টোরেজগুলোতে কৃষকবান্ধব সুযোগ-সুবিধা নিশ্চিত করুক।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, দেশের কৃষি অর্থনীতিতে আলু একটি গুরুত্বপূর্ণ ফসল। কৃষকদের স্বার্থ রক্ষায় আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ বাড়াতে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন। তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আলুর বাজার স্থিতিশীল রাখা এবং বিদেশে রপ্তানির ব্যবস্থা করা গেলে কৃষকরা লাভবান হবে এবং আলু চাষে আগ্রহ ধরে রাখতে পারবে।

মানববন্ধন থেকে কোল্ড স্টোরেজ ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণ, কৃষকদের জন্য সংরক্ষণ সুবিধা বৃদ্ধি এবং আলু রপ্তানিতে সরকারি উদ্যোগ জোরদারের দাবি জানানো হয়।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image