আজঃ সোমবার, ০৯ মার্চ, ২০২৬ -এ ২৫ ফাল্গুন ১৪৩২ - ২০ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• কাহারোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। • বিশ্ব নারী দিবসে প্রান্তিক নারীদের মাঝে চারা গাছ বিতরণ করলো রূপনকশা টিম • পার্বতীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১ • মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা, ইয়ার্ডে জমে আছে ৪২০ কোটি টাকার পাথর • শৃঙ্খলা ভাঙলেই সর্বনাশ, প্রশাসনের সঙ্গে সংঘাত নয় : হুইপ আখতারুজ্জামান মিয়া • কাহারোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। • বিশ্ব নারী দিবসে প্রান্তিক নারীদের মাঝে চারা গাছ বিতরণ করলো রূপনকশা টিম • পার্বতীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১ • মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা, ইয়ার্ডে জমে আছে ৪২০ কোটি টাকার পাথর • শৃঙ্খলা ভাঙলেই সর্বনাশ, প্রশাসনের সঙ্গে সংঘাত নয় : হুইপ আখতারুজ্জামান মিয়া

পার্বতীপুরে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর র‍্যালি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রুকুনুজ্জামান

রুকুনুজ্জামান , পার্বতীপুর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 7 মার্চ, 2026

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাবড়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বদর দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান ও ব্যানার প্রদর্শন করা হয়।

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং শেষে ইফতার পরিবেশন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বদর দিবস মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ঈমান ও দৃঢ়তার এক অনন্য দৃষ্টান্ত। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে সমাজে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বদরের শিক্ষাকে ধারণ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ওসমান আলী।

এছাড়াও বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউর রহমান মোল্লা। তিনি বলেন, বদরের চেতনা মানুষের মধ্যে নৈতিকতা, ধৈর্য ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থার শিক্ষা দেয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর কারমাইকেল কলেজের সাবেক দায়িত্বশীল "এসো গড়ি" এর প্রতিষ্ঠাতা ও সমাজসেবক ফিরোজ কবিরসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমগ্র র‍্যালি ও ইফতার মাহফিল পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাবড়া ইউনিয়ন শাখার সভাপতি নাজমুল হুদা সুমন।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image