আজঃ সোমবার, ০৯ মার্চ, ২০২৬ -এ ২৫ ফাল্গুন ১৪৩২ - ২০ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পার্বতীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১ • মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা, ইয়ার্ডে জমে আছে ৪২০ কোটি টাকার পাথর • শৃঙ্খলা ভাঙলেই সর্বনাশ, প্রশাসনের সঙ্গে সংঘাত নয় : হুইপ আখতারুজ্জামান মিয়া • পঞ্চগড়ে মহিলা বিষয়ক কর্মকর্তা ২৭০ কোটি টাকার মালিক দাবি, আয়ের উৎস নিয়ে প্রশ্ন • পার্বতীপুরে বিএনপির ইফতার মাহফিলে সাবেক মেয়র মিনহাজুল হককে মেয়র প্রার্থী ঘোষণা • পার্বতীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১ • মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা, ইয়ার্ডে জমে আছে ৪২০ কোটি টাকার পাথর • শৃঙ্খলা ভাঙলেই সর্বনাশ, প্রশাসনের সঙ্গে সংঘাত নয় : হুইপ আখতারুজ্জামান মিয়া • পঞ্চগড়ে মহিলা বিষয়ক কর্মকর্তা ২৭০ কোটি টাকার মালিক দাবি, আয়ের উৎস নিয়ে প্রশ্ন • পার্বতীপুরে বিএনপির ইফতার মাহফিলে সাবেক মেয়র মিনহাজুল হককে মেয়র প্রার্থী ঘোষণা

শৃঙ্খলা ভাঙলেই সর্বনাশ, প্রশাসনের সঙ্গে সংঘাত নয় : হুইপ আখতারুজ্জামান মিয়া

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসুদ রানা

মাসুদ রানা , খানসামা , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 9 মার্চ, 2026

জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া বলেছেন, দলীয় নেতাকর্মীদের জন্য স্পষ্ট নির্দেশনা রয়েছে—পুলিশ ও প্রশাসনের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্ব বা সংঘাতে জড়ানো যাবে না। তিনি বলেন, “আমি এটা বারবার বলে যাচ্ছি। শুনে রাখবেন। কারও কোনো কাজ থাকলে ব্যক্তিগতভাবে করবেন। যদি কারও কাজ না হয়, আমি আছি। কিন্তু অফিসে গিয়ে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী কিংবা পুলিশের সঙ্গে কোনো বেয়াদবি করবেন না।”

সোমবার (৯ মার্চ) বিকেলে দিনাজপুর জেলার খানসামা উপজেলা উপজেলা হলরুম কমপ্লেক্সে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, “যারা রাজনীতি বোঝেন, তারা বুঝতে পারছেন—আমরা এখন একটি কঠিন সময় অতিক্রম করছি। আমাদের নেতা আগেই বলেছিলেন, এই নির্বাচন সহজ হবে না। বাস্তবেও তাই হয়েছে। সামনে আরও কঠিন সময় আসছে। এখন পর্যন্ত আমরা পুরোপুরি শৃঙ্খলার মধ্যে আসতে পারিনি।”

তিনি আরও বলেন, “আগে বিভিন্ন মুভমেন্ট, হরতাল ও মিছিল করার সুযোগ ছিল। এখন পরিস্থিতি বদলেছে। পুলিশ, সেনাবাহিনীসহ সব বাহিনী এখন সক্রিয়। এই পরিস্থিতিতে আমাদের আরও বেশি সজাগ থাকতে হবে। যারা সুবিধাবাদী, সুযোগসন্ধানী কিংবা স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্ট করতে চায়—তাদের কোনো সুযোগ দেওয়া যাবে না। ইনশাআল্লাহ, আমরা তা হতে দেব না।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আজ যদি নির্বাচনের ফল উল্টো হতো, তাহলে আপনারা কি নিজ নিজ ঘরে নিরাপদে থাকতে পারতেন? ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের এখনো যারা অস্বীকার করে, তারা নানা অপপ্রচার চালাচ্ছে। আমার নেতার পরিবারের সদস্যদের নিয়েও অশালীন কথা বলা হয়েছে। ভোটার আইডি ব্যবহার করে মানুষকে হেয় করা হচ্ছে।”

গুজব ও অপপ্রচার সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, “এখন এমন সময় এসেছে—এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কারও মানহানি করা হচ্ছে। সাধারণ মানুষ বুঝতে পারে না কী সত্য, কী মিথ্যা। শুধু গুজব রটনাকারীরাই এসব জানে। তাই এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”

উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহেদ শাহ, মোসলেম উদ্দিন সরকারসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image