আজঃ মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ -এ ৩ চৈত্র ১৪৩২ - ২৮ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ১১ দিন বন্ধ • হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার • ঈদযাত্রায় চোখ রাঙাচ্ছে উড়ালসেতু • ঈদ যাত্রায় রেলবহরে যুক্ত হলো ৫টি রেলইঞ্জিন • গাইবান্ধার নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা বিনিময় • পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ১১ দিন বন্ধ • হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার • ঈদযাত্রায় চোখ রাঙাচ্ছে উড়ালসেতু • ঈদ যাত্রায় রেলবহরে যুক্ত হলো ৫টি রেলইঞ্জিন • গাইবান্ধার নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা বিনিময়

গাইবান্ধায় ৭ দফা দাবিতে শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের অবস্থান কর্মসূচি

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 8 অক্টোবর, 2025

বধির ও শ্রবণ প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থান, মৌলিক অধিকার নিশ্চিতসহ ৭ দফা দাবিতে বুধবার গাইবান্ধা শহরের ডিবি রোড গানাসাস মার্কেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শ্রবণ ও বাক প্রতিবন্ধী কল্যাণ সংস্থা এবং জাতীয় বধির ঐক্য পরিষদ গাইবান্ধা সদর উপজেলা কমিটি।

অবস্থান কর্মসূচি শেষে শতাধিক প্রতিবন্ধী একটি মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক বরাবরে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন, শ্রবণ ও বাক প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও জাতীয় বধির ঐক্য পরিষদ গাইবান্ধা সদর উপজেলার সভাপতি মো. ইদ্রিস আলী সরকার, সাধারণ সম্পাদক মো. আব্দুর রফিক মিয়া প্রমুখ।

বক্তারা জানান, তাদের সংস্থা ও সংগঠনের নামে একটি নিজস্ব কার্যালয় স্থাপনের জন্য স্থানীয় একখন্ড সরকারি ভুমি বরাদ্দ, ভবঘুরে ও দরিদ্র বধির সদস্যদের আত্মকর্মসংস্থান ও পুনর্বাসনে আর্থিক সাহায্য এবং আবাসন নির্মাণের দাবি রয়েছে।

এছাড়া, সকল বধিরদের জন্য সামাজিক নিরাপত্তা, সার্বিক সাহায্য সহযোগিতা, আক্রান্ত ভুক্তভোগী সদস্যদের জন্য আইনগত সেবা প্রদানের মাধ্যমে ত্রাণ, খাদ্য মন্ত্রণালয় থেকে সামগ্রী বিতরণ, ভিজিএফ কার্ড ইস্যু এবং জিআর চাল বরাদ্দের দাবিও জানান তারা। একই সঙ্গে বধিরদের যাতায়াত সুবিধার্থে লোকাল গণপরিবহনে হাফ ভাড়া ব্যবস্থা গ্রহণ এবং ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনের জন্য তফসিলি ব্যাংক থেকে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদানের দাবি জানান।

বক্তারা উল্লেখ করেন, উল্লেখিত দাবি আদায়ে ঢাকায় মহাসমাবেশে ১৫ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image