আজঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬ -এ ২ চৈত্র ১৪৩২ - ২৭ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• হঠাৎ বৃষ্টিতে হিলিতে তলিয়ে গেছে আলুর ক্ষেত • আলোচিত সেই পকেটমার র‍্যাবের হাতে গ্রেপ্তার • দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরার সাথে শেখপুরা শ্রমিক দলের সাক্ষাৎ • রংপুরে মোতাহার গ্রুপের উদ্যোগে ইউসেপের শিক্ষার্থীদের ঈদ উপহার প্রদান • গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন ডা. মইনুল হাসান সাদিক • হঠাৎ বৃষ্টিতে হিলিতে তলিয়ে গেছে আলুর ক্ষেত • আলোচিত সেই পকেটমার র‍্যাবের হাতে গ্রেপ্তার • দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরার সাথে শেখপুরা শ্রমিক দলের সাক্ষাৎ • রংপুরে মোতাহার গ্রুপের উদ্যোগে ইউসেপের শিক্ষার্থীদের ঈদ উপহার প্রদান • গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন ডা. মইনুল হাসান সাদিক

সময় বদলে দেয় জীবনের গল্প

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 14 মার্চ, 2026

পৃথিবীটা খুব অদ্ভুত, যেখানে জীবনের গল্পগুলো কেমন করে যেন বদলে যায়। যে জীবনকে মানুষ ঠেলাগাড়ির মতো টানছে, সে জীবনকে মানুষ লুকিয়ে রেখে পৃথিবী যেভাবে মানুষকে দেখতে চায় সেভাবেই নিজেকে দেখায়। হয়তো নিজের সঙ্গে নিজের মুখ-মুখোশের লুকোচুরির খেলা সেটা, কিন্তু কী আর করার আছে, সবকিছুই যে নিজের মতো করে বলা যায় না, করা যায় না। নিজের মতো করে কাঁদা যায় না, নিজের মতো হাসা যায় না, হাসতে চাইলে কাঁদতে হয়, কাঁদতে চাইলে হাসতে হয়, একটা নিজের মুখ, আরেকটা আয়নার ভেতরের মুখের মতো। যেখানে পৃথিবী মানুষের মুখের চেয়ে আয়নার মুখটাকে দেখতে বেশি ভালোবাসে।

যে মানুষটার জীবন দুঃখের মধ্যে ডুবে আছে, সে মানুষটা খুব গর্ব করে হাসিমুখে সারা পৃথিবীকে বলছে, তার মতো সুখী এ পৃথিবীতে আর কেউ নেই। অথচ সে মানুষটা সারাজীবন পৃথিবীর শক্ত চামড়ার বুটের লাথি খেয়ে মাটিতে লুটিয়ে পড়েছে, তারপরও শরীরের ধুলোবালিগুলো সরিয়ে মাটি থেকে উঠে দাঁড়িয়েছে, কখনো কাঁদেনি বরং লাথি খেয়ে হেসেছে। নিজের সবটুকু ঢেলে দিয়ে মানুষের জীবন গড়ে দিলেও নিজের জীবন গড়তে পারেনি। লোকটা এখন বুঝে, পৃথিবীর কাছে সে একটা টিস্যু পেপার ছাড়া আর কিছুই নয়, তবুও লোকটা খুব খুশি এই ভেবে যে, অন্তত মানুষের কাছে টিস্যু পেপারের মর্যাদাটুকু তো পেয়েছে সে, অনেকে তো সেটাও পায় না। লোকটাকে খুব বোকা মনে হতে পারে, লোকটা বোকা না, হয়তো লোকটা মানুষের বিবেক, যে বিবেক এখন ঘুম থেকে জেগে উঠতে ভয় পায়।

যে মানুষটা সংসারের বোঝা টানতে টানতে নিজেই একদিন সংসারের বোঝা হয়ে যায়, সে মানুষটা জানে, সন্তানদের কাছে গাড়ি-বাড়ির মূল্য থাকলেও তার কোনো মূল্য নেই। যে সংসারটা একদিন তার ছিল, সে সংসারটাও এখন আর তার নেই। সবাই সংসারের একদিন রাজা থাকে, সময় সেই রাজাকে রাজ্যহীন বানায়, তার ফেলে আসা স্বাধীন জীবন এখন তাকিয়ে তাকিয়ে দেখে পরাধীনতার কাছে শর্তহীন আত্মসমর্পণ। সময় যে জীবনের গল্পগুলো এমন করেই বদলে দেয়, সময় এত দ্রুত বয়ে যায় যে, সেই সময়ের গর্ভে কে ডুবল, কে ভাসল, তার হিসাব সময় কখনো রাখে না। অথচ এ মানুষটা নিজের সস্তা হয়ে যাওয়া জীবনটা লুকিয়ে রেখে সারা পৃথিবীকে চিৎকার করে বলে, আহা, আমার মতো সন্তান যাদের আছে, তাদের চেয়ে ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নেই।

বাংলা সিনেমার গানটা ভেসে আসছে কানে, ‘আমার মত এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ালো মায়ার বাঁধন।...বুকে ধরে যত ফুল ফোটালাম, সেই ফুলের কাঁটা ছাড়া কী পেলাম, ভাগ্যের পরিহাস এরই নাম।’

বুঝতে পারছি না, গানটা কমেডি, নাকি ট্র্যাজেডি। না বোঝাটাই হয়তো ভালো।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image