আজঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬ -এ ২৯ বৈশাখ ১৪৩৩ - ২৫ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ • ৩০ বছরের কর্মস্থলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ • নীলফামারীতে সামাজিক বৈষম্য দূর করে প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনার আহ্বান • জুলাইয়ের পরও গুরুত্বপূর্ণ পদে বহাল আওয়ামীপন্থী কর্মকর্তা • পীরগাছায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজন পলাতক • বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ • ৩০ বছরের কর্মস্থলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ • নীলফামারীতে সামাজিক বৈষম্য দূর করে প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনার আহ্বান • জুলাইয়ের পরও গুরুত্বপূর্ণ পদে বহাল আওয়ামীপন্থী কর্মকর্তা • পীরগাছায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজন পলাতক

গাইবান্ধা-৫ আসনে নির্বাচনী ফল নিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মেহেদী বিদ্যুতের সংবাদ সম্মেলন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান , সাঘাটা , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 18 ফেব্রুয়ারি, 2026

গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হাসান মেহেদী বিদ্যুৎ নির্বাচনের ফলাফল ও সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি ) দুপুরে সাঘাটা উপজেলার উত্তর উল্যা এলাকায় তাঁর নিজ বাসভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে তিনি জানান, নানা অনিশ্চয়তা ও শঙ্কার মধ্যেও এ আসনে ৫৭.৪৯ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট নয়জন প্রার্থীর মধ্যে নিজেকে একমাত্র প্রকৃত স্বতন্ত্র প্রার্থী দাবি করে তিনি বলেন, মনোনয়নপত্র বাতিল ও পরবর্তী আপিল প্রক্রিয়ার কারণে নির্বাচনী প্রচারে বিঘ্ন ঘটে এবং এতে তিনি প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে ও ভোটের দিন বিভিন্ন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুজব ও অনিয়মের ঘটনা ঘটেছে। বিশেষ করে তাঁর প্রার্থিতা প্রত্যাহার নিয়ে গুজব ছড়ানো এবং এজেন্টদের কেন্দ্র থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ তোলেন তিনি।

হাসান মেহেদী বিদ্যুৎ দাবি করেন, অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হলেও কিছু কেন্দ্রে অনিয়ম ও প্রভাব বিস্তারের ঘটনা ঘটেছে বলে তিনি মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে ধারণা পেয়েছেন।

এ নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী মোঃ আব্দুল ওয়ারেছ বিজয়ী হয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বিজয়ী প্রার্থীকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি আগামী ১৪তম জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে আবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দেন।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image