আজঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ -এ ১৬ বৈশাখ ১৪৩৩ - ১২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• ফলগাছার মনিরামে কলার প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পুলিশ হেফাজতে। • দিনাজপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত • রংপুরে ১৯০ মিমি বৃষ্টি, সবজিখেতের ব্যাপক ক্ষতি • স্থলবন্দরে পণ্য খালাস ও ই-সিস্টেম বাস্তবায়ন নিয়ে সভা • ৪ মাসেও সন্ধান মেলেনি হাসান আলীর, পঞ্চগড়ে মানববন্ধনে পরিবারের আহাজারি • ফলগাছার মনিরামে কলার প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পুলিশ হেফাজতে। • দিনাজপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত • রংপুরে ১৯০ মিমি বৃষ্টি, সবজিখেতের ব্যাপক ক্ষতি • স্থলবন্দরে পণ্য খালাস ও ই-সিস্টেম বাস্তবায়ন নিয়ে সভা • ৪ মাসেও সন্ধান মেলেনি হাসান আলীর, পঞ্চগড়ে মানববন্ধনে পরিবারের আহাজারি

সুন্দরগঞ্জে গুচ্ছগ্রামগুলো মাদকের আখড়া,সবজি বাগানের নামে চাষ হচ্ছে গাঁজা।

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নুরুন্নবী মিয়া

মোঃ নুরুন্নবী মিয়া , সুন্দরগঞ্জ , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 28 এপ্রিল, 2026

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ীর পেছনে সবজি বাগানে ৪ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ  সংলগ্ন জামাল হাট গুচ্ছ গ্রামে অভিযান চালিয়ে গাঁজাগাছ উদ্ধার করা হয়। 

তবে এ ঘটনায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকা মো. আয়নাল হক (৪০) পলাতক রয়েছেন।

অভিযুক্ত মো. আয়নাল হক জামাল গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

গোপন তথ্যের ভিত্তিতে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর (এস আই) মো. আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্য এ.এস.আই মো. মামুন অর রশিদ, মো. মমিনুল ইসলাম, কনস্টেবল মো. রাসেল মিয়া ও শাহাদত হোসেন কে নিয়ে যৌথ অভিযান চালান।

পুলিশ জানায়, মো. আয়নাল হক (৪০) দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার করে আসছিলেন। এজন্য তিনি বাড়ির পেছনে সবজি বাগানে গাঁজার গাছ রোপণ করে মাদক সেবীদের কাছে ওই গাছের পাতা বিক্রি করে আসছিল।

স্থানীয় বাসিন্দারা বলেন, এই ঘটনায় আমরা অনেকটাই হতবাক। এখানে এইভাবে গাঁজার চাষ হচ্ছে তা আমরা কল্পনাও করতে পারিনি। যারা এতে জড়িত তাদের আইনের আওতায় আনা হোক।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর (এস আই) মো. আলমগীর হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছটি উদ্ধার করে নিয়ে এসেছি। তবে গাঁজা চাষি মো. আয়নাল হক (৪০) পলাতক। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image