আজঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬ -এ ২৯ বৈশাখ ১৪৩৩ - ২৫ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ • ৩০ বছরের কর্মস্থলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ • নীলফামারীতে সামাজিক বৈষম্য দূর করে প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনার আহ্বান • জুলাইয়ের পরও গুরুত্বপূর্ণ পদে বহাল আওয়ামীপন্থী কর্মকর্তা • পীরগাছায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজন পলাতক • বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ • ৩০ বছরের কর্মস্থলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ • নীলফামারীতে সামাজিক বৈষম্য দূর করে প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনার আহ্বান • জুলাইয়ের পরও গুরুত্বপূর্ণ পদে বহাল আওয়ামীপন্থী কর্মকর্তা • পীরগাছায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজন পলাতক

চিলমারীতে নাশকতা পরিকল্পনার সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ ফয়সাল হক

মোঃ ফয়সাল হক , চিলমারী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 18 নভেম্বর, 2025

জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে কুড়িগ্রামের চিলমারীতে নাশকতার পরিকল্পনার সময় ইউনিয়ন যুবলীগ নেতা ও ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১৭ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জোড়গাছ বাজার এলাকা থেকে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার (ওসি) ইনচার্জ আশরাফুল ইসলাম। 

গ্রেপ্তার নেতার নাম মোঃ রাজু মিয়া (৫৯)। তিনি রমনা মডেল ইউনিয়ন যুবলীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং ০৫ ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ইউনিয়নের জোরগাছ নতুন বাজার মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা। 

পুলিশ জানিয়েছেন, শেখ হাসিনার ফাঁসির আদেশকে ঘিরে নাশকতার পরিকল্পনা করছিলেন ওই নেতা৷ পরে খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। 

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামীকে মঙ্গলবার (১৮ নভেম্বর) আদালতে পাঠানো হবে।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image