আজঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬ -এ ২৯ বৈশাখ ১৪৩৩ - ২৫ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ • ৩০ বছরের কর্মস্থলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ • নীলফামারীতে সামাজিক বৈষম্য দূর করে প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনার আহ্বান • জুলাইয়ের পরও গুরুত্বপূর্ণ পদে বহাল আওয়ামীপন্থী কর্মকর্তা • পীরগাছায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজন পলাতক • বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ • ৩০ বছরের কর্মস্থলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ • নীলফামারীতে সামাজিক বৈষম্য দূর করে প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনার আহ্বান • জুলাইয়ের পরও গুরুত্বপূর্ণ পদে বহাল আওয়ামীপন্থী কর্মকর্তা • পীরগাছায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজন পলাতক

নাশকতা প্রতিরোধে চিলমারীতে পুলিশের বিশেষ টহল

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ ফয়সাল হক

মোঃ ফয়সাল হক , চিলমারী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 13 নভেম্বর, 2025

কুড়িগ্রামের চিলমারীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। আগামী ১৩ নভেম্বর ২০২৫ তারিখকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ-এর সম্ভাব্য বিশৃঙ্খলা, নাশকতা বা নৈরাজ্য প্রতিরোধে পুরো জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় চিলমারী মডেল থানা পুলিশও উপজেলার বিভিন্ন জায়গায় পুলিশের টহল জোরদার করেছেন। 
 
 
জানা গেছে, কুড়িগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে প্রতিটি থানার টহল টিমকে সক্রিয় রাখা হয়েছে। টহল টিমগুলো চিলমারী সদর, রানীগঞ্জ, রমনা সহ উপজেলার গুরুত্বপূর্ণ , চিলমারী-হরিপুর মহাসড়ক ও আঞ্চলিক সড়কে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। এছাড়া বাজার এলাকা, জনবহুল স্থান, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, হাট-বাজারসহ সব কৌশলগত স্থানে পুলিশের তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন।

অভিযান চলাকালে, সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণ, তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ, অপরাধীদের গ্রেফতার এবং চেকপোস্টে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। উপজেলার প্রধান সড়ক গুলোতে নিয়মিত টহল, রাত্রিকালীন অভিযান, ব্লক রেইড ও টার্গেট অপারেশন পরিচালিত হচ্ছে। পুলিশ সূত্র জানিয়েছেন, যেকোনো ধরণের নাশকতা বা অপতৎপরতা প্রতিরোধে চিলমারী থানা পুলিশের প্রতিটি সদস্য উচ্চ সতর্ক অবস্থায় আছে।


এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আশরাফুল ইসলাম বলেন, ১৩ তারিখকে ঘিরে পুলিশ প্রশাসন বাড়তি অবস্থানে রয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল টিম রয়েছে। যাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কোন মিছিল মিটিং এবং সমাবেশ করতে না পারে। এদিকে কঠোর নজরদারি বাড়াতে চিলমারী মডেল থানা পুলিশ সর্বদা মাঠে রয়েছে।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image