আজঃ বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬ -এ ২৬ চৈত্র ১৪৩২ - ২১ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• সোনাহাট সেতুর পাশ হতে অবৈধ বালু উত্তোলন ঝুঁকিতে নির্মাণাধীন সেতু ও তীর রক্ষা বাঁধ • বেরোবিতে জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় সাংবাদিকদের প্রবেশে প্রক্টরের বাঁধা • ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড না থাকায় জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান • নীলফামারী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত • তারাগঞ্জে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে গরু হাটি ঢালাইয়ের অভিযোগ • সোনাহাট সেতুর পাশ হতে অবৈধ বালু উত্তোলন ঝুঁকিতে নির্মাণাধীন সেতু ও তীর রক্ষা বাঁধ • বেরোবিতে জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় সাংবাদিকদের প্রবেশে প্রক্টরের বাঁধা • ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড না থাকায় জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান • নীলফামারী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত • তারাগঞ্জে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে গরু হাটি ঢালাইয়ের অভিযোগ

কুড়িগ্রামে চাকুরীর মেলায় অসহায় ১২৪ জন বেকার শিক্ষার্থী পেলেন নিয়োগপত্র

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ বুলবুল ইসলাম

মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম সদর , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 6 এপ্রিল, 2026

কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ, বেকারত্ব মুক্ত সমৃদ্ধ জীবন, দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে অ্যাসেট প্রকল্পের আওতায় কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী প্রদান করা হয় ১২৪ জন প্রত্যাশীকে। তাদেরকে নিয়োগপত্র প্রদান করা হয়। চাকুরীদাতা ১০টি প্রতিষ্ঠান স্টল দিয়ে অংশগ্রহণ করেন।

রবিবার দিনব্যাপী কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয়, রংপুর বিভাগের পরিচালক (উপসচিব) খন্দকার মোঃ নাহিদ হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুল হক। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ তাজুল ইসলাম এবং বিসিক কুড়িগ্রাম এর উপ-ব্যবস্থাপক শাহ মোঃ জোনায়েদ, ফ্রন্টডেক্স বাংলাদেশ লিমিটেড এর রিলেশনসিফ অফিসার এ কে এম আশরাফুজ্জামান, বেস্ট সুজ এন্ড হ্যান্ডিক্রাফটস, ম্যানেজিং ডিরেক্টর রেগুনা বেগম, পন্ডিতবাড়ী ডট কমের ম্যানেজিং ডিরেক্টর মোঃ হাসান মিয়া, প্রাচী কন্সট্রাকশ এন্ড কনসালটেন্সি ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ খাইরুল ইসলাম, স্টেটফাস্ট কুরিয়ারের সিনিয়র এক্সিকিউটিভ (অপারেশন) আহসান হাবিব আহসান। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ইন্সট্রাক্টর  মোঃ ফকরুল ইসলাম।

 আয়োজক সুত্রে জানা যায়, এ জব ফেয়ারে ১০টি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে আগ্রহী চাকুরী প্রার্থীদের জন্য অনলাইনে ৩৫০ জন রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ২২৯ জনের মধ্যে ১২৪ জনকে চাকুরী প্রদান করা হয় এবং ৩৭ জন প্রার্থীকে অপেক্ষামান তালিকায় রাখা হয়। 

উক্ত জব ফেয়ার ও সেমিনারে কারিগরি শিক্ষার্থীদের জন্য চাকুরীর বাজার সম্পর্কে ধারণা প্রদান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ইন্ডাষ্ট্রিয়াল সংযোগ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। কারিগরি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং শিল্প প্রতিষ্ঠানের সাথে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উল্লেখ্য অনুষ্ঠানটি অ্যাসেট প্রকল্পের অর্থায়নে এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও শিক্ষা মন্ত্রনালয়ের সহযোগিতায় আয়োজন করে কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image