আজঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬ -এ ২ চৈত্র ১৪৩২ - ২৭ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• হঠাৎ বৃষ্টিতে হিলিতে তলিয়ে গেছে আলুর ক্ষেত • আলোচিত সেই পকেটমার র‍্যাবের হাতে গ্রেপ্তার • দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরার সাথে শেখপুরা শ্রমিক দলের সাক্ষাৎ • রংপুরে মোতাহার গ্রুপের উদ্যোগে ইউসেপের শিক্ষার্থীদের ঈদ উপহার প্রদান • গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন ডা. মইনুল হাসান সাদিক • হঠাৎ বৃষ্টিতে হিলিতে তলিয়ে গেছে আলুর ক্ষেত • আলোচিত সেই পকেটমার র‍্যাবের হাতে গ্রেপ্তার • দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরার সাথে শেখপুরা শ্রমিক দলের সাক্ষাৎ • রংপুরে মোতাহার গ্রুপের উদ্যোগে ইউসেপের শিক্ষার্থীদের ঈদ উপহার প্রদান • গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন ডা. মইনুল হাসান সাদিক

কুড়িগ্রামে উদ্দীপনের আয়োজনে এসএসসি ও এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ বুলবুল ইসলাম

মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম সদর , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 12 মার্চ, 2026


উদ্দীপন  কুড়িগ্রাম অঞ্চল, রংপুর জোনের আয়োজনে এসএসসি ও এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২ ঘটিকায় কুড়িগ্রাম সদর উপজেলা হলরুমে উদ্দীপন কুড়িগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব, উদ্দীপন  রংপুর জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম আকন, কুড়িগ্রাম সদরের আইসিটি অফিসার রুহুল আমিন। 

আরো উপস্থিত ছিলেন, উদ্দীপন কুড়িগ্রাম সদর শাখার শাখা ব্যবস্থাপক আমরুল হক, পাঁচগাছী শাখার শাখা ব্যবস্থাপক সবুজ মিয়া।

বক্তারা বলেন, শিক্ষার উন্নয়ন ও মেধা বিকাশে উদ্দীপন এনজিও বহু বছর ধরে কাজ করছে। তাদের এই উদ্যোগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে বড় উৎসাহ হিসেবে কাজ করবে। 

বক্তারা আরও উল্লেখ করেন, দেশের অগ্রগতিতে শিক্ষিত প্রজন্মের বিকল্প নেই এবং এ ধরনের বৃত্তি কর্মসূচি মেধাবীদের সামনে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে। 

অনুষ্ঠানের শেষপর্যায়ে এসএসসি ও এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ২১ জন ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষাবৃত্তির    চেক প্রদান করা হয়।

 শিক্ষার্থীরা এমন সম্মান পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, আগামীতে আরও বড় পরিসরে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image