নাগেশ্বরীতে ভূমি সেবা মেলায় সেবা নিয়ে অভিযোগ সেবাগ্রহীতার
নাগেশ্বরীতে ভুমি সেবা মেলা উপলক্ষে র্যালি ও জনসচেনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। (মঙ্গলবার) ১৯ মে থেকে ২১ মে (বৃহস্পতিবার) পর্যন্ত তিন ব্যাপি এই ভূমি
সেবা মেলা চলবে। সুরক্ষিত ভূমি,সমৃদ্ধ ভবিষৎ এই স্লোগানে এবারে ভূমি সেবা মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য নানা আয়োজন করছে নাগেশ্বরী উপজেলা ভুমি অফিস। নাগেশ্বরী সহকারী ভুমি কমিশনার বদরুজ্জামান রিশাদের নেতৃত্বে নাগেশ্বরী ভুমি অফিসে থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নাগেশ্বরী ভুমি অফিস চত্বরে এসে শেষ হয়।
এসময় র্যালিতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রাজা রসুল ও জামায়াতের উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান। ভূমি অফিসের কর্মকর্তারা ছাড়াও সেবাগ্রহীরা র্যালিতে অংশগ্রহন করেন। র্যালি শেষে ভুমি অফিসের হল রুমে সেবাগ্রহীতাদের নিয়ে জন-সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদ্য যোগদান কানুনগো অলক কুমারের সঞ্চালায় ই-নামজারি সহ ভুমি অফিসের সেবাগ্রহীতাদের বিভিন্ন হয়রানির অভিযোগ শুনেন সহকারী কমিশনার (এ্যাসিলান্ড) বদরুজ্জামান রিশাদ। সার্ভেয়ার মোঃ রবিউল ইসলাম রুবেল উপজেলা ভুমি অফিস সংক্রান্ত সেবাগ্রহীতাদের বিভিন্ন সমস্যার বিষয়ে অবহিত করেন। সহকারী কমিশনার বদরুজ্জামান রিশাদ বলেন ২৮ কার্য দিবসের মধ্যে নামজারি নিষ্পতির করা হচ্ছে। আবেদনকারী প্রবাসী আব্দুল বাতেনের নামজারি নামঞ্জুরের অভিযোগের বিষয়ে নতুন ভার্সনের সফটও্যায়রে সমস্যা কারনে নামঞ্জুর করা হয়েছে।
সেবা গ্রহীতার কাছ থেকে কোন প্রকার অবৈধ ভাবে টাকা চাইলে সরাসরি অফিসে অভিযোগ করতে বলেন সেবাগ্রহীতাদের । ভূমি অফিসের দুর্নীতির বিষয়ে তিনি কোন আপষ করবেন না বলে জানান। এখন থেকে নারায়নপুর ভুমি অফিস বসে ই-নামজারি শুনানি অনলাইনে অংশ নিয়ে আবেদন নিষ্পতি করতে পারবেন ভূমি সেবাগ্রহীতারা । এর ফলে চরাঞ্চলের অবহেলিত মানুষের
ভোগান্তি কমবে অন্য দিকে সময়,টাকা বাঁচবে বলে সহকারী কমিশনার বদরুজ্জামান রিশাদ। সভা শেষে নাগেশ্বরী উপজেলা থেকে বিচ্ছিন্ন্ধসঢ়; নারায়নপুর ইউনিয়ন ভূমি অফিসের ই-নামজারি অনলাইনে শুনানি করে উদ্বোধন করেন। বিএনপির উপজেলা আহবায়ক গোলাম রাজা রসুল বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভুমি সেবাগ্রহীদের হয়রানি না করতে কঠোর নির্দেশ দিয়েছেন। নাগেশ্বরী
উপজেলা ভুমি অফিস হবে জনবান্ধব। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ভুমি সেবা দেয়া আমাদের দায়িত্ব। করুনায় নয়। উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান বলেন হয়রানিমুক্ত উপজেলা ভুমি অফিস চাই। মানুষকে কোন ভাবে হয়রানি করা যাবে না। সভায় নাগেশ্বরী ভুমি ও পৌর ও উপজেলার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকতারা কর্মচারিরা অংশগ্রহন করেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন